শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত পেশাজীবীদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত পেশাজীবীরা হলেন আমলা। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র বলতে মূলত সরকারি প্রতিষ্ঠানের স্থায়ী বেতনভুক্ত কর্মীবাহিনীকে বোঝায়। তবে সরকারি- বেসরকারি উভয় ধরনের সংগঠনেই আমলা দেখা যায়। আমলাদের ছাড়া কোনোভাবেই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এ আমলাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো- ১. আমলাতন্ত্রের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। বড় রকমের কোনো কারণ না ঘটলে তারা একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত স্থায়িভাবে সরকারি চাকরিতে বহাল থাকেন। ২. আমলাতন্ত্রের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো পদসোপান। এ ব্যবস্থায় নিম্নস্তরের কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আদেশ নিষেধ পালন করেন এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত হন। ৩. আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। নিরপেক্ষভাবে সরকারি নীতিসমূহ বাস্তবায়িত করাই তাদের কাজ। ৪. আমলারা প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন এবং দক্ষতা, অভিজ্ঞতা ও বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের পদোন্নতি নির্ধারিত হয়। ৫. আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো কঠোর নিয়মানুবর্তিতা। তাছাড়া আমলাতন্ত্রের নির্দিষ্ট কর্মপরিধি থাকে, সেটি অনুসারে তাদের দায়িত্ব পালন করতে হয়। ৬. পরিবর্তনশীলতা আমলাতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য। নতুন দলীয় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আমলাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হয়। এছাড়া দায়িত্বশীলতাও আমলাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়। ৭. জনকল্যাণ সাধন আমলাদের বৈশিষ্ট্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে তারা সামগ্রিক জনকল্যাণে কাজ করে থাকেন। এছাড়াও আমলাদের আরও কিছু বৈশিষ্ট্য হলো তারা অজ্ঞাতনামা, টেকনিক্যালভাবে দক্ষ হয়। আমলাতন্ত্রে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। আমলাতন্ত্রে লালফিতার দৌরাত্ম্য থাকে। উল্লিখিত বৈশিষ্ট্য নিয়েই আমলাগণ দেশ ও জনসেবায় ব্যাপৃত থাকেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত পেশাজীবীদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।

উদ্দীপক

আমলা বা সিভিল সার্জেন্ট ছাড়া কোন দেশেই সরকার পরিচালনা করা সম্ভব নয়। অনুন্নত বিশ্বের আমলাগণ নিজেদের 'জনগণের সেবক' মনে করেন না। ফলে অতিমাত্রায় আনুষ্ঠানিকতা পালন করেন এবং দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করেন। [ঢাকা সিটি কলেজ]

উত্তর

উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ টেবিল সরকার (Desk Government)

উত্তর

জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে রাষ্ট্রের সংগঠন থাকা অপরিহার্য, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন নেই। জাতি গঠনের পূর্বশর্ত হলো জাতীয়তাবোধ ও স্বাধীনতা। কিন্তু জাতীয়তা গঠনে স্বাধীনতার প্রয়োজন নেই। বরং মানসিক ঐক্যানুভূতি, অভিন্ন ভাষা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য থাকা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পেশাজীবীরা হলেন আমলা। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র বলতে মূলত সরকারি প্রতিষ্ঠানের স্থায়ী বেতনভুক্ত কর্মীবাহিনীকে বোঝায়। তবে সরকারি- বেসরকারি উভয় ধরনের সংগঠনেই আমলা দেখা যায়। আমলাদের ছাড়া কোনোভাবেই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এ আমলাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো- ১. আমলাতন্ত্রের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। বড় রকমের কোনো কারণ না ঘটলে তারা একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত স্থায়িভাবে সরকারি চাকরিতে বহাল থাকেন। ২. আমলাতন্ত্রের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো পদসোপান। এ ব্যবস্থায় নিম্নস্তরের কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আদেশ নিষেধ পালন করেন এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত হন। ৩. আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। নিরপেক্ষভাবে সরকারি নীতিসমূহ বাস্তবায়িত করাই তাদের কাজ। ৪. আমলারা প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন এবং দক্ষতা, অভিজ্ঞতা ও বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের পদোন্নতি নির্ধারিত হয়। ৫. আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো কঠোর নিয়মানুবর্তিতা। তাছাড়া আমলাতন্ত্রের নির্দিষ্ট কর্মপরিধি থাকে, সেটি অনুসারে তাদের দায়িত্ব পালন করতে হয়। ৬. পরিবর্তনশীলতা আমলাতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য। নতুন দলীয় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আমলাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হয়। এছাড়া দায়িত্বশীলতাও আমলাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়। ৭. জনকল্যাণ সাধন আমলাদের বৈশিষ্ট্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে তারা সামগ্রিক জনকল্যাণে কাজ করে থাকেন। এছাড়াও আমলাদের আরও কিছু বৈশিষ্ট্য হলো তারা অজ্ঞাতনামা, টেকনিক্যালভাবে দক্ষ হয়। আমলাতন্ত্রে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। আমলাতন্ত্রে লালফিতার দৌরাত্ম্য থাকে। উল্লিখিত বৈশিষ্ট্য নিয়েই আমলাগণ দেশ ও জনসেবায় ব্যাপৃত থাকেন।

উত্তর

উদ্দীপকে আমলাদের সম্পর্কে বলা হয়েছে তারা জনগণের সেবক মনে করেন না। ফলে অতিমাত্রায় আনুষ্ঠানিকতা পালন করেন এবং দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করেন। এর মাধ্যমে মূলত আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্যকে নির্দেশ করা হয়েছে।'লালফিতা' বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুকরণ ও অনুসরণকে বোঝায়। জনগণের চাওয়া-পাওয়া, আবেদন আমলাতন্ত্রের ফাইলের 'লালফিতার' বাঁধনে আটকা পড়ে থাকে ফলে জনগণের হয়রানি বেড়ে যায়। আমলাতন্ত্রের দৌরাত্ম্যে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি, অহেতুক বিলম্ব ইত্যাদি ক্ষেত্রে যে পরিভাষাটি ব্যবহার হয়ে থাকে সেটাই 'লালফিতার দৌরাত্ম্য' নামে পরিচিত। আমলাতন্ত্রের এ সমস্যা সমাধানে যেসব পদক্ষেপ নেওয়া যায় তা হলো-১. আমলাতন্ত্রকে রাজনৈতিক কর্তৃত্বের অধীনে আনতে হবে এবং আমলাদের জনকল্যাণে কাজ করতে হবে। এতে তাদের দায়িত্বশীলতা নিশ্চিত হবে। তাছাড়া আমলাদের মধ্যে প্রশাসনিক নিয়ন্ত্রণও থাকতে হবে। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণ সঠিক সেবা পাবে। যেসব নিম্নস্তরের আমলা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত তাদের দ্বারা জনগণকে সঠিক সেবাদানের ব্যবস্থা করতে হবে উচ্চস্তরের আমলাদের। এছাড়া আমলাতন্ত্রকে বিচারবিভাগীয় নিয়ন্ত্রণ দ্বারাও জবাবদিহিতার মধ্যে আনয়ন করা যায়। ২. আমলাতন্ত্রের ক্ষমতাকে উচ্চস্তরে কেন্দ্রীভূত করে না রেখে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ক্ষমতা নিম্নস্তরে হস্তান্তর করে আমলাদের সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতা দূর করতে হবে। তাহলে জনগণ দ্রুত আমলাদের কাছ থেকে সেবা গ্রহণ করতে পারবে।৩. জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। জনগণ রাজনৈতিকভাবে সচেতন হলে আমলাতান্ত্রিক জটিলতা কমানো যাবে।৪. আমলাদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। আমলারা, জনগণের শাসক নয়, সেবক এ মানসিকতা সৃষ্টি করতে হবে এবং সেবা প্রদানে অলসতা দূর করতে হবে। সর্বোপরি আমলাদের মধ্যে শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।