'উদ্দীপকে উল্লিখিত রহমত সাহেবের আচরণ রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়' তুমি কি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি প্রদর্শন কর।
উত্তর: উদ্দীপকের রহমত সাহেব, আমলা হিসেবে নিজেকে সেবক না ভেবে জনগণের প্রভু মনে করেন। তিনি তার কাজের ব্যাপারে যেমন উদাসীন তেমনি গুরুত্বপূর্ণ কাজের ফাইল দীর্ঘদিন আটকে রাখেন। এর মাধ্যমে তিনি আমলাতান্ত্রিক জটিলতা তথা লালফিতার দৌরাত্ম্য চর্চা করে সুশাসনকে বাধাগ্রস্ত করছেন। তাই আমি প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে একমত পোষণ করছি।কারও ওপর অর্জিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের নিশ্চয়তাই জবাবদিহিতা। একজন আমলার ওপর আরোপিত ক্ষমতার সুষ্ঠু জবাবই হলো আমলাতন্ত্রের জবাবদিহিতা। যার ওপর সুশাসন নির্ভর করে। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো আমলাদের কর্তব্যের অবহেলা ও স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণ করা। আমলা হচ্ছে প্রশাসনের প্রাণ। প্রশাসন আমলাদের মাধ্যমেই পরিচালিত হয়। এজন্য প্রশাসনিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার যে, বিষয়টি সর্বপ্রথম প্রয়োজন তা হলো আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করা। কেননা রাষ্ট্রের প্রশাসন যন্ত্রে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে অন্যান্য সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়ে পড়ে। এছাড়াও রাষ্ট্রের আইন প্রণয়ন ও নীতিনিধারণ রাষ্ট্র টিকে থাকার দুটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এ বিষয় দুটিতেও আমলালা সম্পৃক্ত থাকে। তাই আইন প্রনয়ন ও নীতিনির্ধারণের ক্ষেত্রেও যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রয়োজন হলো আমলাদের জবাবদিহিতা। নিশ্চিত করা। কেননা তাদের 'জবাবদিহিতা নিশ্চিত করা হলে তারা জনগণের কল্যাণের দিকে দৃষ্টি রেখে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে। ফলে এটি সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ সহায়ক হয়। এজন্য আমলাদের কর্মকাণ্ডের যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে তারা ব্যক্তি স্বার্থের পরিবর্তে সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করে দায়িত্বের সাথে কর্মসম্পাদন করবে। এভাবেই সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'উদ্দীপকে উল্লিখিত রহমত সাহেবের আচরণ রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর