'উদ্দীপকে বর্ণিত পদ্ধতি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক'। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পদ্ধতি অর্থাৎ জনমত সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক— উক্তিটি যথার্থ। সুশাসনের সাথে জনমতের সুসম্পর্ক রয়েছে। কেননা সুশাসন প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ধারায়, আর গণতান্ত্রিক ধারা বজায় থাকে জনমতের ভিত্তিতে। সুশাসন বলতে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ, স্বচ্ছ, ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক শাসনব্যবস্থাকে বোঝায়। যে সরকারব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠিত হয় সেখানে সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হয়। যেহেতু জনমত হলো সচেতন জনগণের প্রভাবশালী মতামত, সেহেতু সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমত সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। জনমত সুশাসনের পক্ষে সংগঠিত হয়। আবার সুশাসনের পথে যা অন্তরায়, তার বিরুদ্ধে সোচ্চার হয় । তাই সুশাসন প্রতিষ্ঠায় জনমত সব সময় সক্রিয় ভূমিকা পালন করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিশেষ করে সংসদীয় সরকার পদ্ধতিতে জনগণের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংঘবদ্ধ হওয়ার এবং সংগঠিত হওয়ার স্বাধীনতা স্বীকৃত বিধায় জনমত বিকাশের সুযোগ রয়েছে। সুশাসনের একটি অন্যতম শর্ত হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা। এই ব্যবস্থায় জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ পায়। মতামত প্রকাশের এরূপ সুযোগ সুশাসন প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন ও অগ্রগতির সাথে সুশাসন গভীরভাবে সম্পৃক্ত। স্বাধীন বিচার ব্যবস্থা, সরকারের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, উন্নয়নমুখী প্রশাসনের জন্য জনমত যত বেশি প্রবল হবে, সুশাসন প্রতিষ্ঠার পথ তত বেশি সহজতর, সচেষ্ট ও তৎপর হবে। তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জনমতের ভূমিকা অপরিসীম। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, সুশাসন ও জনমত খুবই নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। জনমত সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'উদ্দীপকে বর্ণিত পদ্ধতি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক'। বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর