উদ্দীপকে ছয় দফার পক্ষে কী গড়ে উঠেছিল? তার গুরুত্ব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ছয় দফার পক্ষে জনমত গড়ে উঠেছিল। জনমতের গুরুত্ব ব্যাপক। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমতের গুরুত্ব অপরিসীম। জনমত গণতন্ত্রের ভিত্তি স্বরূপ। জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। জনমত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত সংরক্ষণে সহায়তা করে। জনগণের স্বার্থ সংরক্ষণে জনমতের গুরুত্ব অপরিসীম। সুষ্ঠু জনমত গণতান্ত্রিক স্বাধীনতা ও স্বার্থ বিঘ্নিত হতে দেয় না। গণতান্ত্রিক ব্যবস্থায় সদাজাগ্রত জনমত সরকারের স্বেচ্ছাচার রোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনপ্রতিনিধি নির্বাচন ও গঠনের ক্ষেত্রে জনমত মুখ্য ভূমিকা পালন করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে চলে। জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে। জনমত সরকারকে গতিশীল হতে সাহায্য করে। জনমতের চাপে সরকার রক্ষণশীল মনোভাব পরিত্যাগ করে যুগোপযোগী ও প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়। গণতান্ত্রিক দেশে জনমত একটি গুরুত্বপূর্ণ অংশ। জনমত ব্যতীত গণতন্ত্র সফল ও স্থায়ী হয় না। জনমত জনগণের রাজনৈতিক চিন্তাধারাকে বিকশিত করে। তাছাড়া জনমত যুক্তিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে দ্রুততার সাথে জাতীয় সমস্যার সমাধান করে থাকে। তাই বলা যায়, সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনমতের গুরুত্ব অনস্বীকার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছয় দফার পক্ষে কী গড়ে উঠেছিল? তার গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর