বড় রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার উপযোগী কেন?
উত্তর: বৃহৎ ও বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার উপযোগী। কেননা, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় আঞ্চলিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কেন্দ্র ও প্রদেশসমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতার বণ্টনের ভিত্তিতে গঠিত সরকারকে বোঝায়। এ সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশসমূহ নিজ নিজ এখতিয়ারভুক্ত বিষয়ে স্বাধীন ও স্বতন্ত্র থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় বৃহৎ রাষ্ট্র এবং তার ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ রাষ্ট্রের আঞ্চলিক বৈচিত্র্য দু'টোই রক্ষা করা যায় বলে এই সরকার ব্যবস্থা বৃহৎ ও বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য উপযোগী।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বড় রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার উপযোগী কেন?
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর