শেয়ারFacebookWhatsApp

প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে?

উত্তর: যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাকে প্রজাতান্ত্রিক সরকার বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে?

উদ্দীপক

ব্রিটেনের সঙ্গেই থাকার রায় দিল স্কটল্যান্ডের জনগণ। ঐতিহাসিক গণভোটে প্রত্যাখান হলো ৩০৭ বছরের পুরনো ব্রিটিশ ইউনিয়ন ভেঙে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনা। গণভোটের পরাজয় মেনে নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার আলেক্স সালমন্ড। সেই সঙ্গে স্কটল্যান্ডকে আরো বেশি ক্ষমতা দেওয়ার জন্য তিনি যুক্তরাজ্যের প্রধান তিনটি রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন।

Barisal · 2019

উত্তর

যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাকে প্রজাতান্ত্রিক সরকার বলে।

উত্তর

বৃহৎ ও বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার উপযোগী। কেননা, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় আঞ্চলিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কেন্দ্র ও প্রদেশসমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতার বণ্টনের ভিত্তিতে গঠিত সরকারকে বোঝায়। এ সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশসমূহ নিজ নিজ এখতিয়ারভুক্ত বিষয়ে স্বাধীন ও স্বতন্ত্র থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় বৃহৎ রাষ্ট্র এবং তার ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ রাষ্ট্রের আঞ্চলিক বৈচিত্র্য দু'টোই রক্ষা করা যায় বলে এই সরকার ব্যবস্থা বৃহৎ ও বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য উপযোগী।

উত্তর

গণভোটের পরাজয় মেনে নিয়ে ফাস্ট মিনিস্টিার আলেক্স সালমন্ডের ঐক্যের ডাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরমতসহিষ্ণুতা ও সহনশীলতা উপাদানের প্রকাশ ঘটেছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রত্যেক ব্যক্তির ইচ্ছা, মতামত, সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি, চিন্তার স্বাধীনতা, বাক-স্বাধীনতা ও কর্মের স্বাধীনতাকে মূল্যবান মনে করে। এর অন্যতম উপাদান হলো পরমতসহিষ্ণুতা ও সহনশীলতা, নিজের মতামতের পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই পরমতসহিষ্ণুতা। এছাড়া অন্যের সিদ্ধান্তের প্রতি সহনশীল হওয়াও গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, গণভোটের মাধ্যমে ব্রিটেনের সঙ্গে থাকার রায় দেয় স্কটল্যান্ডের জনগণ। ঐতিহাসিক এই গণভোটে পরাজিত হন স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার আলেক্স সালমন্ড। তা সত্ত্বেও তিনি ঐক্যের ডাক দিয়েছেন এবং স্কটল্যান্ডকে বেশি ক্ষমতা দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। আলেক্স সালমন্ডের এই কাজটি গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম দু'টি উপাদান পরমতসহিষ্ণুতা ও সহনশীলতাকে প্রকাশ করে। কেননা পরমতসহিষ্ণুতা থাকলেই কেবল নিজের পরাজয় মেনে নিয়ে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে অন্যের সিদ্ধান্তকে সমর্থন করা যায় । আর এজন্য সহনশীল মনোভাবাপন্ন হতে হয় গণতান্ত্রিক মূল্যবোধের এই সহনশীল মনোভাবের কারণেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। তাই বলা যায়, উদ্দীপকের আলেক্স সালমন্ডের কার্যক্রমে পরমতসহিষ্ণুতা ও সহনশীলতার প্রকাশ ঘটেছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ঘটনা প্রমাণ করে ব্রিটেনে জনমতই সার্বভৌম — আমি এ বক্তব্যের সাথে একমত। জনস্বার্থ সংশ্লিষ্ট সাধারণ জনগণের মতামতকে জনমত বলে। কিন্তু পৌরনীতি ও সুশাসনে জনমত একটি স্বতন্ত্র অর্থ বহন করে। জনমত বলতে জনকল্যাণকর ও সৎ উদ্দেশ্যে প্রধান প্রধান জাতীয় সমস্যার ওপর জনসাধারণের প্রভাবশালী অংশের মতামতকে বোঝায়। জাতীয় সমস্যাবলির ওপর রাষ্ট্রের বিভিন্ন শ্রেণির জনগণ বিভিন্ন মত পোষণ করতে পারে। কিন্তু সেটি জনমত বলে বিবেচিত হয় তখনই যখন তা হয় অত্যন্ত প্রভাবশালী ও ন্যায়সঙ্গত। গণতন্ত্রে জনমতই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনমতের মধ্যে সার্বভৌম ক্ষমতা নিহিত থাকে এবং কোনো বিষয়ে জনমত প্রকাশের মাধ্যমে তা মূর্ত হয়ে ওঠে। এ বিষয়টি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, স্কটল্যান্ডের জনগণের মতামতের কারণেই ৩০৭ বছরের পুরনো ব্রিটিশ ইউনিয়ন ভেঙে না গিয়ে অটুট থাকে। গণভোটে পরাজিত হয়েও ফাস্ট মিনিস্টার আলেক্স সালমন্ড ব্রিটেনের সাথে ঐক্যের ডাক দেন। এসব বিষয় থেকে ব্রিটেনে জনমতের সার্বভৌমত্ব প্রমাণিত হয়। ফরাসি দার্শনিক রুশো এই জনমতকেই গণতন্ত্রের ভিত্তি বলেছেন। সাধারণের কল্যাণকামী ইচ্ছাই জনমতের মাধ্যমে প্রকাশিত হয়। এ সমষ্টিগত ইচ্ছাই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার আধার, যা ব্রিটেনের জনমতের ক্ষেত্রে লক্ষ করা যায়। পরিশেষে বলা যায়, জনগণের কল্যাণকামী ও সুচিন্তিত মতামতই হলো জনমত, যা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে। এক্ষেত্রে জনমতই সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়। যা স্কটল্যান্ডের গণভোটে ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত ঘটনা প্রমাণ করে ব্রিটেনে জনমতই সার্বভৌম।
HSCCivics 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।