শেয়ারFacebookWhatsApp

গণতন্ত্রে জনমতের প্রতিফলন কীভাবে হয়?

উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকারের পরিচালনা ও সরকারের গঠন এবং সরকারের পরিবর্তন জনমতের ওপর নির্ভরশীল। নির্বাচনের মাধ্যমে জনমতের রায় নিয়েই জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং জনপ্রতিনিধিরা সরকার গঠন করে। অর্থাৎ জনমতই প্রকৃতপক্ষে সরকার গঠন করে। জনমতকে উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনমত হলো গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের মূল চাবিকাঠি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

গণতন্ত্রে জনমতের প্রতিফলন কীভাবে হয়?

উদ্দীপক

১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন। এ দাবিগুলোর সপক্ষে বিভিন্ন পোস্টার, সভা-সমাবেশ জনগণকে ব্যাপকভাবে উদ্দীপ্ত করে । ফলে গণআন্দোলনের সৃষ্টি হয়।

Dinajpur · 2019

উত্তর

রাজনৈতিক সংস্কৃতি হলো সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধ যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।

উত্তর

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকারের পরিচালনা ও সরকারের গঠন এবং সরকারের পরিবর্তন জনমতের ওপর নির্ভরশীল। নির্বাচনের মাধ্যমে জনমতের রায় নিয়েই জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং জনপ্রতিনিধিরা সরকার গঠন করে। অর্থাৎ জনমতই প্রকৃতপক্ষে সরকার গঠন করে। জনমতকে উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনমত হলো গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের মূল চাবিকাঠি।

উত্তর

উদ্দীপকে ছয় দফার পক্ষে জনমত গড়ে উঠেছিল। জনমতের গুরুত্ব ব্যাপক। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমতের গুরুত্ব অপরিসীম। জনমত গণতন্ত্রের ভিত্তি স্বরূপ। জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। জনমত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত সংরক্ষণে সহায়তা করে। জনগণের স্বার্থ সংরক্ষণে জনমতের গুরুত্ব অপরিসীম। সুষ্ঠু জনমত গণতান্ত্রিক স্বাধীনতা ও স্বার্থ বিঘ্নিত হতে দেয় না। গণতান্ত্রিক ব্যবস্থায় সদাজাগ্রত জনমত সরকারের স্বেচ্ছাচার রোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনপ্রতিনিধি নির্বাচন ও গঠনের ক্ষেত্রে জনমত মুখ্য ভূমিকা পালন করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে চলে। জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে। জনমত সরকারকে গতিশীল হতে সাহায্য করে। জনমতের চাপে সরকার রক্ষণশীল মনোভাব পরিত্যাগ করে যুগোপযোগী ও প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়। গণতান্ত্রিক দেশে জনমত একটি গুরুত্বপূর্ণ অংশ। জনমত ব্যতীত গণতন্ত্র সফল ও স্থায়ী হয় না। জনমত জনগণের রাজনৈতিক চিন্তাধারাকে বিকশিত করে। তাছাড়া জনমত যুক্তিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে দ্রুততার সাথে জাতীয় সমস্যার সমাধান করে থাকে। তাই বলা যায়, সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনমতের গুরুত্ব অনস্বীকার্য।

উত্তর

জনসচেতনতা বৃদ্ধি তথা জনমত গঠনের বিভিন্ন মাধ্যম রয়েছে। তাই উদ্দীপকে উল্লেখিত পোস্টার ও সভা-সমাবেশ মাধ্যম দু'টি জনসচেতনতা বৃদ্ধি করলেও জনমত গঠনে যথেষ্ট নয় বলে আমি মনে করি । 'জনমত গঠনের বিভিন্ন মাধ্যম রয়েছে। জনমতের প্রাথমিক মাধ্যম হলো পরিবার। প্রতিটি মানুষ প্রথমে তার পরিবারেই দেশ, জাতি, সরকার ও বিশ্ব সম্পর্কে ধারণা লাভ করে। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচার মাধ্যম জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পত্র-পত্রিকার মাধ্যমে জনগণ দেশ-বিদেশের খবরাখবর জানতে পারে যা তাদের মতামত গঠনে সহায়তা করে। শিক্ষা প্রতিষ্ঠান জনমত গঠনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। দেশের ভবিষ্যৎ প্রজন্ম স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে জ্ঞানার্জন করে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অনুকূল পরিবেশে বহুমুখী জ্ঞান লাভ করে যা তাদের চিন্তা-চেতনার ওপর গভীরভাবে প্রভাব ফেলে । প্রচার ও বিনোদন মাধ্যম হিসেবে রেডিও, টিভি ও চলচ্চিত্র জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক দল গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত গঠনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। প্রতিটি রাজনৈতিক দলই কতগুলো আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে। দলীয় আদর্শকে সামনে রেখে তারা নির্বাচনি কর্মসূচি ঘোষণা ও প্রচার করে জনসমর্থন লাভের চেষ্টা করে। তাদের নানামুখী প্রচারণায় জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে এবং জনমত গড়ে ওঠে। আইনসভা জনমত গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনপ্রতিনিধিরা আইনসভায় নিজ নিজ এলাকার জনগণের অভাব-অভিযোগ পেশ করে এবং উক্ত অভাব-অভিযোগের ওপর তুমুল তর্ক-বিতর্ক হয়। এতে জনগণ নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ পায়। এছাড়া ধর্মীয় সংঘ, পেশাজীবি সংগঠন, বন্ধুবান্ধব, কর্মক্ষেত্র, তথ্যপ্রযুক্তি প্রভৃতি জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যমে হিসেবে কাজ করে। উল্লিখিত আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, পোস্টার ও সভা- সমাবেশ ছাড়াও জনমত গঠনের আরও অনেক মাধ্যম রয়েছে। তাই জনসচেতনতা বৃদ্ধিতে উদ্দীপকে উল্লেখিত এ দুটি মাধ্যম যথেষ্ট নয়— উক্তিটি যথার্থ।
HSCCivics 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।