শেয়ারFacebookWhatsApp

অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর: যে রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যক নাগরিক রাজনৈতিক বিষয়ে সক্রিয় ও উদ্যোমী ভূমিকা গ্রহণ করে থাকে তাকে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতিক বলে। এখানে ব্যক্তিমাত্রই তার অধিকার, ক্ষমতা ও কর্তব্য সম্পর্কে সতত সচেতন থাকে। এ ধরনের সংস্কৃতিতে অংশগ্রহণকারীরা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সংরক্ষণের ব্যাপারে সক্রিয় হতে পারে, আবার অনুরূপভাবে আমূল পরিবর্তনের ব্যাপারে উদ্যোগী হতে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উদ্দীপক

'ক' অঞ্চলের জনগণ শহর থেকে অনেক দূরে অবস্থান করে। তারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে মোটেও অবগত নন। 'খ' অঞ্চলের জনমত রাজনৈতিকভাবে সচেতন। তারা' সরকারি সিদ্ধান্তসমূহের দিকে লক্ষ রাখে এবং সরকারের নিকট দাবি উত্থাপন করে। [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ]

উত্তর

জনমত হলো কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম

উত্তর

যে রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যক নাগরিক রাজনৈতিক বিষয়ে সক্রিয় ও উদ্যোমী ভূমিকা গ্রহণ করে থাকে তাকে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতিক বলে। এখানে ব্যক্তিমাত্রই তার অধিকার, ক্ষমতা ও কর্তব্য সম্পর্কে সতত সচেতন থাকে। এ ধরনের সংস্কৃতিতে অংশগ্রহণকারীরা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সংরক্ষণের ব্যাপারে সক্রিয় হতে পারে, আবার অনুরূপভাবে আমূল পরিবর্তনের ব্যাপারে উদ্যোগী হতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দুটি অঞ্চলে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি ভিন্ন। তন্মধ্যে 'ক' অঞ্চলের জনগণের রাজনৈতিক সংস্কৃতি হলো সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতি এবং 'খ' অঞ্চলের মানুষের মধ্যে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বর্তমান রয়েছে। রাজনৈতিক জীবনধারা এবং জাতীয় রাজনৈতিক ব্যবস্থা প্রসঙ্গে দেশবাসীর প্রবল অনীহার কারণে যে রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয় তাকে সংকীর্ণতাবদী রাজনৈতিক সংস্কৃতি বলে। আবার, যে রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যেক নাগরিকের সক্রিয়, সচেতন ও উদ্যোগী ভূমিকা থাকে তাকে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বলে। 'ক' অঞ্চলের রাজজনৈতিক সংস্কৃতিতে নাগরিকরা রাজনীতির প্রশ্নে অসচেতন ও অনাগ্রহী থাকে। অপরদিকে 'খ' অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি জনগণের অংশগ্রহণে সক্রিয় ও সচেতনতায় ভরপুর। 'ক' অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতিতে নাগরিকের রাজনৈতিক অধিকার সম্পর্কে ব্যক্তি উদাসীন থাকে, যেখানে 'খ' অঞ্চলের নাগরিকেরা তাদের অধিকার, কর্তব্য ও ক্ষমতা সচেতনভাবে তা আদায় করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দুটি অঞ্চলে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির মধ্যে অবশ্যই দ্বিতীয় অর্থাৎ 'খ' অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি কাম্য। উদ্দীপকে আমরা দেখতে পাই, 'ক' অঞ্চলের মানুষের রাজনৈতিক সংস্কৃতি হলো: সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতি এবং 'খ' অঞ্চলের মানুষের রাজনৈতিক সংস্কৃতি হলো অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। 'ক' অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি থেকে জানা যায়, উক্ত অঞ্চলের মানুষেরা রাজনৈতিকভাবে উদাসীন ও অসচেতন। এদের রাজনৈতিক সংস্কৃতি কার্যত নির্জীব এবং সেকেলে। অপরদিকে, 'খ' অঞ্চলের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বিদ্যমান। তাঁরা সরকারি সিদ্ধান্তসমূহের প্রতি লক্ষ রাখে এবং সরকারের নিকট দাবি উত্থাপন করে। এর দ্বারা বোঝা যায়, উক্ত সংস্কৃতিটি সক্রিয়, যার মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের উপস্থিতি রয়েছে এবং অংশগ্রহণমূলক কার্যক্রম রয়েছে। বর্তমান যুগের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে 'খ' অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি উত্তম। কেননা, রাজনৈতিক ক্ষেত্রে অনাগ্রহ ও অসচেতনতা গণতন্ত্রে জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে ও রাজনীতিকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে গণতন্ত্র অর্থহীন হয়ে যান্ত্রিক পদ্ধতি সৃষ্টি হয়, যেখানে কেবল শাসক তার নিজস্ব ইচ্ছার প্রতিফলন ঘটে। অপরদিকে, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি হলো গণতন্ত্রের কাঙিক্ষত রূপ। এখানে জনগণের ব্যাপক ও সক্রিয় অংশগ্রহণে রাজনীতি হয়ে উঠে সত্যিকারের রাষ্ট্র কাঠামো যেখানে জনগণও সরকারের মিলিত উদ্যোগের সম্মিলন ঘটে। এতেই প্রকৃতার্থে গণতন্ত্রের স্বার্থকতা নিহিত থাকে। তাই পরিশেষে বলা যায়, অবশ্যই 'খ' অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি কাম্য।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।