সংবাদপত্র কীভাবে জনমত গঠনে ভূমিকা রাখে?
উত্তর: সংবাদপত্র জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সংবাদপত্রের মাধ্যমে জনগণ দেশি-বিদেশি বিভিন্ন সংবাদ, তথ্য ও ঘটনাপ্রবাহ পরিবেশনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাদির ওপর মতামত ব্যক্ত করে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে শিক্ষাবিদ ও জ্ঞানী ব্যক্তিদের অভিমত জনসম্মুখে তুলে ধরে রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে সচেতন করে তোলে। সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী বাহন হিসেবে কাজ করে। এজন্য এটিকে সমাজের দর্পণও বলা হয়ে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সংবাদপত্র কীভাবে জনমত গঠনে ভূমিকা রাখে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর