রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতন্ত্রের সম্পর্ক লেখ।
উত্তর: রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্রের মধ্যে কার্যক্ষেত্রে গভীর সম্পর্ক লক্ষ করা যায়। রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রকে অর্থবহ করে তোলে। রাজনৈতিক সংস্কৃতি দ্বারা উদ্দীপ্ত জনগোষ্ঠী রাজনৈতিকভাবে সংস্কৃতিবান থাকে বলেই রাজনৈতিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ জনমতকে উপেক্ষা করতে পারে না। কোনো রাজনৈতিক ব্যবস্থায় বিরাজমান উন্নত রাজনৈতিক সংস্কৃতির ওপর গণতন্ত্রের সফলতা অনেকাংশে নির্ভরশীল। অন্যদিকে, গণতন্ত্রের আদর্শে উজ্জীবিত জনগোষ্ঠী রাজনৈতিক সংস্কৃতি বিকাশের অপরিহার্য শর্ত হিসেবেও প্রভাব রাখে। ফলে রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্র পারস্পরিক সম্পর্কযুক্ত এবং একটির অগ্রগতি অন্যটির অগ্রগতিকে প্রভাবান্বিত করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতন্ত্রের সম্পর্ক লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর