শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কার মতামতকে জনমত হিসেবে বিবেচনা করা যায়? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে টেলিভিশনে প্রচারিত জনগণের মতামতকে জনমত হিসেবে বিবেচনা করা যায়। জনস্বার্থসংশ্লিষ্ট সাধারণ জনগণের মতামতকে জনমত বলে । কিন্তু পৌরনীতি ও সুশাসনে জনমত একটি স্বতন্ত্র অর্থ বহন করে। জনমত বলতে জনকল্যাণকর ও সৎ উদ্দেশ্যে প্রধান প্রধান জাতীয় সমস্যার ওপর জনসাধারণের প্রভাবশালী অংশের মতামতকে বোঝায়। জাতীয় সমস্যাবলির ওপর রাষ্ট্রের বিভিন্ন শ্রেণির জনগণ বিভিন্ন মত পোষণ করতে পারে। কিন্তু সেটি জনমত বলে বিবেচিত হয় তখনই যখন তা হয় অত্যন্ত প্রভাবশালী ও ন্যায়সঙ্গত। জনমত সচেতন ও যুক্তিভিত্তিক । জনমত শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়; সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য বিষয়েও গঠিত হতে পারে। উদ্দীপকে লক্ষ করা যায়, পদ্মা নদীর ফেরী চালক হিসেবে শিহাব ও সমিরের বাবা প্রতিদিন যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করেন । পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় তারা কিছুটা উদ্বিগ্ন। তাদের মতে, পদ্মা সেতু হয়তো তাদের ভাগ্য উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না। কিন্তু শিহাব ও সমির টেলিভিশন দেখে জানতে পারে, পদ্মা সেতুই দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে পদ্মা সেতু সম্পর্কে জনগণের প্রভাবশালী, ন্যায়সঙ্গত, সচেতন ও যুক্তিভিত্তিক মতামত প্রকাশিত হয়েছে যা জনমতের ধারণার অনূরূপ। তাই বলা যায়, উদ্দীপকে টেলিভিশনে প্রচারিত জনগণের মতামত হলো জনমত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কার মতামতকে জনমত হিসেবে বিবেচনা করা যায়? পাঠ্যবইয়ের আলোক…

উদ্দীপক

শিহাব ও সমিরের বাবা পদ্মা নদীর ফেরি চালক। তারা প্রতিদিন যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করেন। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় তারা কিছুটা উদ্বিগ্ন। তাদের মতে, পদ্মা সেতু হয়তো তাদের ভাগ্য উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না। কিন্তু শিহাব ও সমির টেলিভিশন দেখে জানতে পারে পদ্মা সেতুই দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Dhaka · 2019

উত্তর

রাষ্ট্রের উপাদান ৪টি। যথা: ১ জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।

উত্তর

জাতি ও জাতীয়তার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে, কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে । অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে রাষ্ট্রীয় সংগঠন থাকা অপরিহার্য, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন নেই। জাতি গঠনের পূর্বশর্ত হলো জাতীয়তাবোধ ও স্বাধীনতা। কিন্তু জাতীয়তা গঠনে স্বাধীনতার প্রয়োজন নেই, বরং মানসিক ঐক্যানুভূতি, অভিন্ন ভাষা-সংস্কৃতি ও ইতিহাস- ঐতিহ্য থাকা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে টেলিভিশনে প্রচারিত জনগণের মতামতকে জনমত হিসেবে বিবেচনা করা যায়। জনস্বার্থসংশ্লিষ্ট সাধারণ জনগণের মতামতকে জনমত বলে । কিন্তু পৌরনীতি ও সুশাসনে জনমত একটি স্বতন্ত্র অর্থ বহন করে। জনমত বলতে জনকল্যাণকর ও সৎ উদ্দেশ্যে প্রধান প্রধান জাতীয় সমস্যার ওপর জনসাধারণের প্রভাবশালী অংশের মতামতকে বোঝায়। জাতীয় সমস্যাবলির ওপর রাষ্ট্রের বিভিন্ন শ্রেণির জনগণ বিভিন্ন মত পোষণ করতে পারে। কিন্তু সেটি জনমত বলে বিবেচিত হয় তখনই যখন তা হয় অত্যন্ত প্রভাবশালী ও ন্যায়সঙ্গত। জনমত সচেতন ও যুক্তিভিত্তিক । জনমত শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়; সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য বিষয়েও গঠিত হতে পারে। উদ্দীপকে লক্ষ করা যায়, পদ্মা নদীর ফেরী চালক হিসেবে শিহাব ও সমিরের বাবা প্রতিদিন যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করেন । পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় তারা কিছুটা উদ্বিগ্ন। তাদের মতে, পদ্মা সেতু হয়তো তাদের ভাগ্য উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না। কিন্তু শিহাব ও সমির টেলিভিশন দেখে জানতে পারে, পদ্মা সেতুই দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে পদ্মা সেতু সম্পর্কে জনগণের প্রভাবশালী, ন্যায়সঙ্গত, সচেতন ও যুক্তিভিত্তিক মতামত প্রকাশিত হয়েছে যা জনমতের ধারণার অনূরূপ। তাই বলা যায়, উদ্দীপকে টেলিভিশনে প্রচারিত জনগণের মতামত হলো জনমত।

উত্তর

উদ্দীপকে পদ্মা সেতু নির্মাণে রাষ্ট্রের কল্যাণমূলক উদ্দেশ্য ফুটে উঠেছে। মানুষের প্রয়োজনেই রাষ্ট্র গড়ে উঠেছে। মানব জীবনের সামগ্রিক কল্যাণ সাধনই রাষ্ট্রের কাজ। বিশ্লেষকদের মতে, রাষ্ট্র প্রধানত দুই ধরনের ভূমিকা পালন করে থাকে। যথা: নিয়ন্ত্রণমূলক ও কল্যাণমূলক। এ দুই ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের কার্যাবলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা: অপরিহার্য বা মুখ্য কার্যাবলি এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলি। উদ্দীপকে বর্ণিত পদ্মা সেতু নির্মাণ রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলির অন্তর্ভুক্ত। বর্তমানে প্রত্যেক রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে। রাজনৈতিক তত্ত্ববিদরা একসময় ভাবতে শুরু করেন যে, রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং কর আদায়ের মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত নয় । রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এ কাজগুলো ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ। রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলির অন্তর্ভুক্ত হলো— রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ প্রক্রিয়া সচল রাখা, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি। অবকাঠামোগত উন্নয়নের মধ্যে রয়েছে রাস্তাঘাট, সড়ক-রেলপথ নির্মাণ, সেতু নির্মাণ, নৌ-চলাচল, বিমান যোগাযোগ স্থাপন ইত্যাদি । উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, সেতু নির্মাণ রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলির অন্তর্ভুক্ত। তাই পদ্মা সেতু নির্মাণে রাষ্ট্রের কল্যাণমূলক উদ্দেশ্যই প্রতিফলিত হয়েছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।