শেয়ারFacebookWhatsApp

'রাইসুল সাহেবের এলাকার রাজনৈতিক সংস্কৃতি দেশের উন্নয়নে সহায়ক'- বিশ্লেষণ করো।

উত্তর: রাইসুল ইসলামের এলাকার মতো শান্তিপূর্ণ, সহাবস্থানমূলক রাজনৈতিক সংস্কৃতির চর্চা দেশের সার্বিক উন্নয়নের জন্য সহায়ক হবে।সংস্কৃতি হলো মানুষের সার্বিক জীবনপ্রণালি। অন্যদিকে রাজনৈতিক সংস্কৃতি হলো সংস্কৃতির সেই অংশ, যা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সাথে সম্পর্কযুক্ত। রাজনৈতিক সংস্কৃতি সুশৃঙ্খল এবং এটি সবসময় রাজনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে নির্দেশ করে। রাজনীতির সাথে জনগণের সম্পৃক্ততা, রাজনৈতিক দলের পারস্পরিক সহাবস্থান, সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র প্রভৃতি বিষয় রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক দিককে নির্দেশ করে। আর এ ধরনের সংস্কৃতি চর্চা যে কোনো দেশের উন্নয়নের মাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেমনটি রাইসুল ইসলামের এলাকায় লক্ষ করা যায়।রাইসুল সাহেবের এলাকায় রাজনৈতিক সংস্কৃতির সুস্থ চর্চা হচ্ছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে জনগণ তার সার্বিক কাজে সমর্থন দিয়ে সহযোগিতা করছে। আবার তিনি সরকার দলীয় সদস্য হিসেবে বিরোধী দলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেছেন। এসব পদক্ষেপে তার এলাকায় শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছে। তার মতো দেশের রাজনীতিবিদরা যদি জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করেন এবং তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন তবে জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আবার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার ও বিরোধী দলগুলোর পারস্পরিক সহাবস্থান অত্যাবশ্যক। এক্ষেত্রে প্রত্যেকের মধ্যে পরমতসহিষ্ণুতা থাকা একান্ত প্রয়োজন। রাজনৈতিক দলের সদস্যদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, উদারতা রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করে তোলে। আর সুস্থ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশের উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করে। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা একান্ত আবশ্যক। এজন্য সরকার ও বিরোধী দলের সুসম্পর্ক, সরকারি কর্মসূচিতে বিরোধী দলের মতামত গ্রহণ, জাতীয় ইস্যুতে ঐকমত্য গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে আলাপ- আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাইসুল ইসলাম সাহেবের এলাকার রাজনৈতিক সংস্কৃতি যেকোনো দেশের রাজনৈতিক ক্ষেত্রে চর্চা করা হলে সে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'রাইসুল সাহেবের এলাকার রাজনৈতিক সংস্কৃতি দেশের উন্নয়নে সহায়ক'- বিশ্…

উদ্দীপক

জনাব রাইসুল একটি রাজনৈতিক দলের নেতা ও সরকার দলীয় সাংসদ। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও চাহিদার প্রতি দৃষ্টি রেখে স্থানীয় সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করেন। তার এলাকার সকলেই তার কার্যক্রম সমর্থন করে এবং সরকারি ও বিরোধী দল শান্তিপূর্ণ সহাবস্থান করে। ফলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।

Dhaka · 2017

উত্তর

জাতি হচ্ছে রাজনৈতিক চেতনায় ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ জনসমষ্টি, যারা স্বাধীনতা অর্জন করেছে বা স্বাধীনতাকামী।

উত্তর

জাতীয়তা হলো একটি মানসিক ধারণা, যা অন্য জনসমাজ থেকে কোনো একটি জনসমাজকে পৃথক করে ও নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। জাতীয়তা এক ধরনের মানসিক অনুভূতি। কোনো নির্দিষ্ট জনসমষ্টি যখন কিছু আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে নিজেদেরকে ঐক্যবোধের চেতনায় উদ্বুদ্ধ করে তখন তাদের ঐ চেতনাকে জাতীয়তা বলে। এটি একটি ভাবগত বিষয়, মানসিক অবস্থা; জীবনযাত্রা, চিন্তা এবং অনুভূতির প্রক্রিয়া।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাইসুল ইসলামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পাঠ্যবইয়ে বর্ণিত জনমতের ইঙ্গিত রয়েছে।জনমত আধুনিক গণতন্ত্রের অন্যতম চালিকা শক্তি। এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণস্বরূপ। সাধারণত জনগণের মতামতকে জনমত বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানে জনমত বলতে রাজনৈতিক কিংবা সামাজিক বিষয়ে এক বা একাধিক ব্যক্তির সুস্পষ্ট ও কল্যাণকামী মতামতকে বোঝানো হয়। জনমত নাগরিকের অধিকার ও স্বাধীনতার অন্যতম রক্ষক। সুষ্ঠু ও কল্যাণকর জনমত সুশাসনের মূলমন্ত্র। তাই গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য ও উৎকর্ষ জনমতের ওপর নির্ভরশীল। শাসন ব্যবস্থায় যারা জনমতকে প্রাধান্য দিয়ে থাকেন তারাই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ দেশ এবং সমাজ গঠন করতে সক্ষম হন যেমনটা উদ্দীপকের জনাব রাইসুল ইসলামের ক্ষেত্রে পরিলক্ষিত হয়।জনাব রাইসুল ইসলাম একজন জনপ্রতিনিধি। তিনি জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতি খেয়াল রেখে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করেন। তিনি জনমতকে গুরুত্ব দিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করেন। অর্থাৎ তিনি গণতান্ত্রিক শাসনকে সফল করে তুলতে জনমতকে বাহন হিসেবে গ্রহণ করেছেন। তার এ কার্যক্রম সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। কারণ সুশাসনের অর্থ হলো জনগণের জন্য কল্যাণকামী শাসনব্যবস্থা গড়ে তোলা। সেক্ষেত্রে জনগণের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠার পথকে সুগম করে। বস্তুত জনমতই দায়বদ্ধ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। আর জনাব রাইসুল ইসলাম জনমতকে প্রাধান্য দিয়েই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

উত্তর

রাইসুল ইসলামের এলাকার মতো শান্তিপূর্ণ, সহাবস্থানমূলক রাজনৈতিক সংস্কৃতির চর্চা দেশের সার্বিক উন্নয়নের জন্য সহায়ক হবে।সংস্কৃতি হলো মানুষের সার্বিক জীবনপ্রণালি। অন্যদিকে রাজনৈতিক সংস্কৃতি হলো সংস্কৃতির সেই অংশ, যা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সাথে সম্পর্কযুক্ত। রাজনৈতিক সংস্কৃতি সুশৃঙ্খল এবং এটি সবসময় রাজনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে নির্দেশ করে। রাজনীতির সাথে জনগণের সম্পৃক্ততা, রাজনৈতিক দলের পারস্পরিক সহাবস্থান, সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র প্রভৃতি বিষয় রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক দিককে নির্দেশ করে। আর এ ধরনের সংস্কৃতি চর্চা যে কোনো দেশের উন্নয়নের মাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেমনটি রাইসুল ইসলামের এলাকায় লক্ষ করা যায়।রাইসুল সাহেবের এলাকায় রাজনৈতিক সংস্কৃতির সুস্থ চর্চা হচ্ছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে জনগণ তার সার্বিক কাজে সমর্থন দিয়ে সহযোগিতা করছে। আবার তিনি সরকার দলীয় সদস্য হিসেবে বিরোধী দলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেছেন। এসব পদক্ষেপে তার এলাকায় শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছে। তার মতো দেশের রাজনীতিবিদরা যদি জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করেন এবং তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন তবে জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আবার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার ও বিরোধী দলগুলোর পারস্পরিক সহাবস্থান অত্যাবশ্যক। এক্ষেত্রে প্রত্যেকের মধ্যে পরমতসহিষ্ণুতা থাকা একান্ত প্রয়োজন। রাজনৈতিক দলের সদস্যদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, উদারতা রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করে তোলে। আর সুস্থ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশের উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করে। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা একান্ত আবশ্যক। এজন্য সরকার ও বিরোধী দলের সুসম্পর্ক, সরকারি কর্মসূচিতে বিরোধী দলের মতামত গ্রহণ, জাতীয় ইস্যুতে ঐকমত্য গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে আলাপ- আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাইসুল ইসলাম সাহেবের এলাকার রাজনৈতিক সংস্কৃতি যেকোনো দেশের রাজনৈতিক ক্ষেত্রে চর্চা করা হলে সে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।