শেয়ারFacebookWhatsApp

নাগরিক ইচ্ছার প্রতিফলন যাচাই করার জন্য যা বিদ্যমান তাকে কী বলে? এর মাধ্যমসমূহ বর্ণনা করো।

উত্তর: নাগরিক ইচ্ছার প্রতিফলন যাচাই করার জন্য যা বিদ্যমান তাকে জনমত বলে।সাধারণ অর্থে জনমত বলতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে বোঝায়।এদিক থেকে সমাজের বেশিরভাগ জনগণের মতামতকে জনমত বলে অভিহিত করা যায়। তবে পৌরনীতিতে সংখ্যাগরিষ্ঠের মতামতকে কিংবা জনসাধারণের সকল গোষ্ঠী বা শ্রেণির মতামত জনমত হিসেবে বিবেচিত হয় না। পৌরনীতিতে জনগণের প্রভাবশালী, ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত, কল্যাণকর এবং সৎ উদ্দেশ্য প্রণোদিত মতামতকে কেবল জনমত বলে অভিহিত করা যায়। উদ্দীপকেও নাগরিক ইচ্ছার প্রতিফলন যাচাই করার জন্য জনমতের কথা বলা হয়েছে। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশ যাবতীয় সংবাদ জানতে পারে, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনগুলো পত্র-পত্রিকা, প্রচার পত্র ও প্রচার মাধ্যমে জনমত সংগঠনে সচেষ্ট থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীগণ সভা-সমিতির মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করেন, যা জনমত গঠনে ভূমিকা রাখে। বাস্তবধর্মী ও চেতনামূলক ছায়াছবি, সংবাদ পর্যালোচনা, সমীক্ষা, টক শো প্রভৃতি প্রচার করে রেডিও-টেলিভিশন সুষ্ঠু জনমত সংগঠনে ভূমিকা রাখে। এছাড়াও রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, পরিবার, ধর্মীয় সংঘ, পেশাভিত্তিক সংঘ তাদের কার্যক্রমের মাধ্যমে জনমত সংগঠনে ভূমিকা রাখে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নাগরিক ইচ্ছার প্রতিফলন যাচাই করার জন্য যা বিদ্যমান তাকে কী বলে? এর …

উদ্দীপক

চীনা নাগরিক লিউ পড়াশুনার জন্য আমেরিকায় অবস্থান করছে। সে দেখতে পায় সরকারের কোনো সিদ্ধান্ত বা কাজে কতটুকু নাগরিক ইচ্ছার প্রতিফলন ঘটেছে তা যাচাই করার জন্য সেখানে অনেকগুলো মাধ্যম রয়েছে।

Barisal · 2017

উত্তর

গণতন্ত্রের প্রাথমিক শর্ত 'জনমত'।

উত্তর

রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার দর্পণ। এটি রাজনৈতিক ব্যবস্থার নির্ধারক। সাধারণ অর্থে রাজনৈতিক সংস্কৃতি বলতে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক জীবনধারা সম্পর্কে তাদের মনোভাব, বিশ্বাস ও মূলবোধকে বোঝানো হয়। রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয় সম্পর্কে সমাজের সকল মনোভাব, বিশ্বাস, অনুভূতি এবং মূলবোধের সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয়।

উত্তর

নাগরিক ইচ্ছার প্রতিফলন যাচাই করার জন্য যা বিদ্যমান তাকে জনমত বলে।সাধারণ অর্থে জনমত বলতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে বোঝায়।এদিক থেকে সমাজের বেশিরভাগ জনগণের মতামতকে জনমত বলে অভিহিত করা যায়। তবে পৌরনীতিতে সংখ্যাগরিষ্ঠের মতামতকে কিংবা জনসাধারণের সকল গোষ্ঠী বা শ্রেণির মতামত জনমত হিসেবে বিবেচিত হয় না। পৌরনীতিতে জনগণের প্রভাবশালী, ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত, কল্যাণকর এবং সৎ উদ্দেশ্য প্রণোদিত মতামতকে কেবল জনমত বলে অভিহিত করা যায়। উদ্দীপকেও নাগরিক ইচ্ছার প্রতিফলন যাচাই করার জন্য জনমতের কথা বলা হয়েছে। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশ যাবতীয় সংবাদ জানতে পারে, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনগুলো পত্র-পত্রিকা, প্রচার পত্র ও প্রচার মাধ্যমে জনমত সংগঠনে সচেষ্ট থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীগণ সভা-সমিতির মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করেন, যা জনমত গঠনে ভূমিকা রাখে। বাস্তবধর্মী ও চেতনামূলক ছায়াছবি, সংবাদ পর্যালোচনা, সমীক্ষা, টক শো প্রভৃতি প্রচার করে রেডিও-টেলিভিশন সুষ্ঠু জনমত সংগঠনে ভূমিকা রাখে। এছাড়াও রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, পরিবার, ধর্মীয় সংঘ, পেশাভিত্তিক সংঘ তাদের কার্যক্রমের মাধ্যমে জনমত সংগঠনে ভূমিকা রাখে।

উত্তর

উক্ত মাধ্যমগুলো তথা জনমত সংগঠনের মাধ্যমগুলো প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে জনমত প্রতিষ্ঠিত হবে, যা সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত ও সুশাসনের গুরুত্ব অপরিসীম। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনপ্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে জনমত মূখ্য ভূমিকা পালন করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে চলে। জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে। সরকার জনকল্যাণ সাধনের জন্য যে কর্মসূচি প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে তা সাধারণত জনমতের দিকে লক্ষ রেখেই করা হয়ে থাকে। জনমত সরকারকে গতিশীল হতে সাহায্য করে। জনমতের চাপে সরকার যুগোপযোগী ও প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার জনমতের চাপে জনকল্যাণকর আইন প্রণয়ন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত সুশাসন প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসনের জন্য সরকার এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হয়। সরকার জনমতের চাপে দুর্নীতি দূর করতে সচেষ্ট হয় এবং প্রশাসনকে দক্ষ ও গতিশীল করে তোলে। সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। এভাবে জনমতের চাপে সুশাসন প্রতিষ্ঠিত হয়।উপর্যুক্ত আলোচনার পরিপ্রক্ষিতে বলা যায়, বাংলাদেশে জনমত সংগঠনের মাধ্যমগুলো প্রতিষ্ঠিত হলে জনমত গঠিত হবে যা সুশাসন নিশ্চিত করবে। বাংলাদেশের মতো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকা অগ্রগণ্য।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।