উদ্দীপকে উল্লিখিত জনাব রাইসুল ইসলামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাইসুল ইসলামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পাঠ্যবইয়ে বর্ণিত জনমতের ইঙ্গিত রয়েছে।জনমত আধুনিক গণতন্ত্রের অন্যতম চালিকা শক্তি। এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণস্বরূপ। সাধারণত জনগণের মতামতকে জনমত বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানে জনমত বলতে রাজনৈতিক কিংবা সামাজিক বিষয়ে এক বা একাধিক ব্যক্তির সুস্পষ্ট ও কল্যাণকামী মতামতকে বোঝানো হয়। জনমত নাগরিকের অধিকার ও স্বাধীনতার অন্যতম রক্ষক। সুষ্ঠু ও কল্যাণকর জনমত সুশাসনের মূলমন্ত্র। তাই গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য ও উৎকর্ষ জনমতের ওপর নির্ভরশীল। শাসন ব্যবস্থায় যারা জনমতকে প্রাধান্য দিয়ে থাকেন তারাই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ দেশ এবং সমাজ গঠন করতে সক্ষম হন যেমনটা উদ্দীপকের জনাব রাইসুল ইসলামের ক্ষেত্রে পরিলক্ষিত হয়।জনাব রাইসুল ইসলাম একজন জনপ্রতিনিধি। তিনি জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতি খেয়াল রেখে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করেন। তিনি জনমতকে গুরুত্ব দিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করেন। অর্থাৎ তিনি গণতান্ত্রিক শাসনকে সফল করে তুলতে জনমতকে বাহন হিসেবে গ্রহণ করেছেন। তার এ কার্যক্রম সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। কারণ সুশাসনের অর্থ হলো জনগণের জন্য কল্যাণকামী শাসনব্যবস্থা গড়ে তোলা। সেক্ষেত্রে জনগণের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠার পথকে সুগম করে। বস্তুত জনমতই দায়বদ্ধ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। আর জনাব রাইসুল ইসলাম জনমতকে প্রাধান্য দিয়েই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রাইসুল ইসলামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তো…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর