শেয়ারFacebookWhatsApp

"গণতন্ত্র ও সুশাসন" উভয় ক্ষেত্রেই উদ্দীপকের বিষয়টির গুরুত্ব রয়েছে-বুঝিয়ে লেখ।

উত্তর: গণতন্ত্র ও সুশাসন উভয় ক্ষেত্রেই উদ্দীপকের বিষয়টির তথা জনমতের গুরুত্ব রয়েছে।- মন্তব্যটি যথার্থ।আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে জনমত। সুষ্ঠু ও সচেতন জনমতের ওপর আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠাই গণতন্ত্রের মূল লক্ষ্য। এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত ও সুশাসন একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। জনমতের ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। জনমত সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে সরকারকে সঠিক পথে পরিচালিত করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে। জনমতের চাপে সরকার জনকল্যাণকর আইন প্রণয়ন করে থাকে, জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকে। জনমতের চাপে সরকার দুর্নীতি দূর করতে সচেষ্ট হয়, প্রশাসনকে দক্ষ ও গতিশীল করে তোলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। এভাবে ধীরে ধীরে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আবার জনমত প্রতিষ্ঠার শর্তগুলো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুশাসনের জন্য প্রয়োজন প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। আবার সুষ্ঠু জনমত গঠনের জন্যও প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা দরকার। আলোচনার পরিপ্রেক্ষিতে এটি প্রতীয়মান হয় যে, সুশাসন, গণতন্ত্র এবং জনমত একই সূত্রে গাঁথা। গণতন্ত্র হলো জনমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত আর সুষ্ঠু গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকা ব্যাপক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

"গণতন্ত্র ও সুশাসন" উভয় ক্ষেত্রেই উদ্দীপকের বিষয়টির গুরুত্ব রয়েছে-ব…

উদ্দীপক

গণতন্ত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এ মতামত একজনের মত হতে পারে আবার তা বহুজনেরও হতে পারে। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর

নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলি যা কোনো জাতি বা সমাজকে ইন্সিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

উত্তর

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মানুষ নতুন নতুন রাজনৈতিক চিন্তাভাবনা, উদ্ভাবন করেছে। রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু উদ্ভাবন করেছে তার সবটাকেই একত্রে বলা হয় রাজনৈতিক সংস্কৃতি। বস্তুত রাজনৈতিক সংস্কৃতি হলো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের ফসল। রাজনৈতিক সংস্কৃতিকে একটি দেশের রাজনৈতিক উন্নয়নের সূচক হিসেবে বিবেচনা করা যেতে পারে। যে দেশের রাজনৈতিক সংস্কৃতি যত উন্নত সেদেশের রাজনীতি তত সমৃদ্ধশালী।

উত্তর

উদ্দীপকের বিষয়টি হলো জনমত, যা গঠনের অনেক মাধ্যম রয়েছে।উদ্দীপকে বলা হয়েছে গণতন্ত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এ মতামত একজনের মত হতে পারে আবার তা বহুজনেরও হতে পারে। এখানে মূলত জনমতের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। জনমত গঠনের বহু মাধ্যম রয়েছে। নিচে তা আলোচনা করা হলো-১. প্রতিবেশী ও বন্ধুবান্ধব শিশুদের শিক্ষা ও আদর্শ গ্রহণের। গুরুত্বপূর্ণ স্তর। প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের দ্বারা শিশুর আচরণ ও ধ্যানধারণা দারুণভাবে প্রভাবিত। তাই প্রতিবেশী ও বন্ধুবান্ধব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।২. বিভিন্ন রাজনৈতিক দল বহুবিধ সমস্যা ও সমাধানের পন্থা জনসম্মুখে তুলে ধরে। রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে বিভিন্ন দলের ব্যাখ্যা ও বিশ্লেষণের ভিত্তিতে জনগণ নিজ নিজ মত গঠন করে এবং নির্বাচনের সময় তা ব্যক্ত করে। এভাবে রাজনৈতিক দল। জনমত গঠনে ভূমিকা পালন করে।৩. ধর্ম ও ধর্মীয় সংগঠন জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম। ধর্মীয় রাজনীতি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি জনমত গঠন করে থাকে।৪. সংবাদপত্রের মাধ্যমে জনগণ দেশি বিদেশি বিভিন্ন সংবাদ, তথ্য ও ঘটনাপ্রবাহ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।৫. কোনো রাষ্ট্রীয় সমস্যা বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমেপ্রচার করে সকল শ্রেণির মানুষকে সহজেই বোঝানো যায়। ফলে জনগণও জনকল্যাণার্থে মত প্রকাশ করতে পারে।উপরিউক্ত মাধ্যমগুলো ছাড়াও অন্যান্য আরও কিছু মাধ্যম রয়েছে। যেগুলো জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উত্তর

গণতন্ত্র ও সুশাসন উভয় ক্ষেত্রেই উদ্দীপকের বিষয়টির তথা জনমতের গুরুত্ব রয়েছে।- মন্তব্যটি যথার্থ।আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে জনমত। সুষ্ঠু ও সচেতন জনমতের ওপর আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠাই গণতন্ত্রের মূল লক্ষ্য। এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত ও সুশাসন একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। জনমতের ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। জনমত সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে সরকারকে সঠিক পথে পরিচালিত করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে। জনমতের চাপে সরকার জনকল্যাণকর আইন প্রণয়ন করে থাকে, জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকে। জনমতের চাপে সরকার দুর্নীতি দূর করতে সচেষ্ট হয়, প্রশাসনকে দক্ষ ও গতিশীল করে তোলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। এভাবে ধীরে ধীরে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আবার জনমত প্রতিষ্ঠার শর্তগুলো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুশাসনের জন্য প্রয়োজন প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। আবার সুষ্ঠু জনমত গঠনের জন্যও প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা দরকার। আলোচনার পরিপ্রেক্ষিতে এটি প্রতীয়মান হয় যে, সুশাসন, গণতন্ত্র এবং জনমত একই সূত্রে গাঁথা। গণতন্ত্র হলো জনমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত আর সুষ্ঠু গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকা ব্যাপক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।