উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দুটি অঞ্চলে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি ভিন্ন। তন্মধ্যে 'ক' অঞ্চলের জনগণের রাজনৈতিক সংস্কৃতি হলো সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতি এবং 'খ' অঞ্চলের মানুষের মধ্যে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বর্তমান রয়েছে। রাজনৈতিক জীবনধারা এবং জাতীয় রাজনৈতিক ব্যবস্থা প্রসঙ্গে দেশবাসীর প্রবল অনীহার কারণে যে রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয় তাকে সংকীর্ণতাবদী রাজনৈতিক সংস্কৃতি বলে। আবার, যে রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যেক নাগরিকের সক্রিয়, সচেতন ও উদ্যোগী ভূমিকা থাকে তাকে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বলে। 'ক' অঞ্চলের রাজজনৈতিক সংস্কৃতিতে নাগরিকরা রাজনীতির প্রশ্নে অসচেতন ও অনাগ্রহী থাকে। অপরদিকে 'খ' অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি জনগণের অংশগ্রহণে সক্রিয় ও সচেতনতায় ভরপুর। 'ক' অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতিতে নাগরিকের রাজনৈতিক অধিকার সম্পর্কে ব্যক্তি উদাসীন থাকে, যেখানে 'খ' অঞ্চলের নাগরিকেরা তাদের অধিকার, কর্তব্য ও ক্ষমতা সচেতনভাবে তা আদায় করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর