উক্ত মাধ্যমগুলো প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে কী প্রতিষ্ঠিত হবে? এর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত মাধ্যমগুলো তথা জনমত সংগঠনের মাধ্যমগুলো প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে জনমত প্রতিষ্ঠিত হবে, যা সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত ও সুশাসনের গুরুত্ব অপরিসীম। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনপ্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে জনমত মূখ্য ভূমিকা পালন করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে চলে। জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে। সরকার জনকল্যাণ সাধনের জন্য যে কর্মসূচি প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে তা সাধারণত জনমতের দিকে লক্ষ রেখেই করা হয়ে থাকে। জনমত সরকারকে গতিশীল হতে সাহায্য করে। জনমতের চাপে সরকার যুগোপযোগী ও প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার জনমতের চাপে জনকল্যাণকর আইন প্রণয়ন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত সুশাসন প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসনের জন্য সরকার এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হয়। সরকার জনমতের চাপে দুর্নীতি দূর করতে সচেষ্ট হয় এবং প্রশাসনকে দক্ষ ও গতিশীল করে তোলে। সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। এভাবে জনমতের চাপে সুশাসন প্রতিষ্ঠিত হয়।উপর্যুক্ত আলোচনার পরিপ্রক্ষিতে বলা যায়, বাংলাদেশে জনমত সংগঠনের মাধ্যমগুলো প্রতিষ্ঠিত হলে জনমত গঠিত হবে যা সুশাসন নিশ্চিত করবে। বাংলাদেশের মতো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকা অগ্রগণ্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত মাধ্যমগুলো প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে কী প্রতিষ্ঠিত হবে? এর প্রভ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর