উদ্দীপকের বিষয়টির মাধ্যমগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি হলো জনমত, যা গঠনের অনেক মাধ্যম রয়েছে।উদ্দীপকে বলা হয়েছে গণতন্ত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এ মতামত একজনের মত হতে পারে আবার তা বহুজনেরও হতে পারে। এখানে মূলত জনমতের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। জনমত গঠনের বহু মাধ্যম রয়েছে। নিচে তা আলোচনা করা হলো-১. প্রতিবেশী ও বন্ধুবান্ধব শিশুদের শিক্ষা ও আদর্শ গ্রহণের। গুরুত্বপূর্ণ স্তর। প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের দ্বারা শিশুর আচরণ ও ধ্যানধারণা দারুণভাবে প্রভাবিত। তাই প্রতিবেশী ও বন্ধুবান্ধব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।২. বিভিন্ন রাজনৈতিক দল বহুবিধ সমস্যা ও সমাধানের পন্থা জনসম্মুখে তুলে ধরে। রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে বিভিন্ন দলের ব্যাখ্যা ও বিশ্লেষণের ভিত্তিতে জনগণ নিজ নিজ মত গঠন করে এবং নির্বাচনের সময় তা ব্যক্ত করে। এভাবে রাজনৈতিক দল। জনমত গঠনে ভূমিকা পালন করে।৩. ধর্ম ও ধর্মীয় সংগঠন জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম। ধর্মীয় রাজনীতি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি জনমত গঠন করে থাকে।৪. সংবাদপত্রের মাধ্যমে জনগণ দেশি বিদেশি বিভিন্ন সংবাদ, তথ্য ও ঘটনাপ্রবাহ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।৫. কোনো রাষ্ট্রীয় সমস্যা বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমেপ্রচার করে সকল শ্রেণির মানুষকে সহজেই বোঝানো যায়। ফলে জনগণও জনকল্যাণার্থে মত প্রকাশ করতে পারে।উপরিউক্ত মাধ্যমগুলো ছাড়াও অন্যান্য আরও কিছু মাধ্যম রয়েছে। যেগুলো জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টির মাধ্যমগুলো বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর