তুমি কি মনে কর, 'M [গণিত] ও 'K [গণিত] এবং গণমাধ্যমের ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করে? বিশ্লেষণ কর।
উত্তর: 'M [গণিত] ও 'K [গণিত] এবং গণমাধ্যমের ভূমিকায় জনমত গড়ে ওঠে। আর জনমত গণতন্ত্রকে শক্তিশালী করে বলে আমি মনে করি। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা জনমতের ওপর নির্ভরশীল। অর্থাৎ গণতন্ত্র ও জনমত প্রায় সমার্থক শব্দ। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। স্বৈরাচারী শাসকগণ জনমতকে অস্বীকার করে দীর্ঘকাল ক্ষমতায় টিকে থাকতে পারে না। কেননা, সদাজাগ্রত জনমত সব সময়ই স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার বিরোধিতা করে থাকে। ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্য হয়। তাই বলা হয়ে থাকে, গণতন্ত্রে সদাজাগ্রত জনমত সরকারের স্বেচ্ছাচার রোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। গণতন্ত্রে জনপ্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে জনমত মুখ্য ভূমিকা পালন করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে চলে। জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে। সরকার জনকল্যাণ সাধনের জন্য যে কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে তা সাধারণত জনমতের দিকে লক্ষ রেখেই করা হয়। জনমত সরকারকে গতিশীল হতে সাহায্য করে। জনমতের চাপে সরকার রক্ষণশীল মনোভাব পরিত্যাগ করে। সরকার যুগোপযোগী ও প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়। জনমত যতক্ষণ পর্যন্ত কোনো গণতান্ত্রিক সরকারের অনুকূলে থাকে ততক্ষণ পর্যন্ত সে সরকার দক্ষতার সাথে যেকোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারে। বস্তুত গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রণীত ও পরিবর্তিত হয় জনমতের চাপে বা প্রভাবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, 'M ও 'K এবং গণমাধ্যমের ভূমিকা গণতন্ত্রকে শক্তিশাল…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর