গণভোটের পরাজয় মেনে নিয়ে ফাস্ট মিনিস্টার আলেক্স সালমন্ডের ঐক্যের ডাকে গণতান্ত্রিক মূল্যবোধের কোন উপাদানটির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: গণভোটের পরাজয় মেনে নিয়ে ফাস্ট মিনিস্টিার আলেক্স সালমন্ডের ঐক্যের ডাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরমতসহিষ্ণুতা ও সহনশীলতা উপাদানের প্রকাশ ঘটেছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রত্যেক ব্যক্তির ইচ্ছা, মতামত, সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি, চিন্তার স্বাধীনতা, বাক-স্বাধীনতা ও কর্মের স্বাধীনতাকে মূল্যবান মনে করে। এর অন্যতম উপাদান হলো পরমতসহিষ্ণুতা ও সহনশীলতা, নিজের মতামতের পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই পরমতসহিষ্ণুতা। এছাড়া অন্যের সিদ্ধান্তের প্রতি সহনশীল হওয়াও গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, গণভোটের মাধ্যমে ব্রিটেনের সঙ্গে থাকার রায় দেয় স্কটল্যান্ডের জনগণ। ঐতিহাসিক এই গণভোটে পরাজিত হন স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার আলেক্স সালমন্ড। তা সত্ত্বেও তিনি ঐক্যের ডাক দিয়েছেন এবং স্কটল্যান্ডকে বেশি ক্ষমতা দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। আলেক্স সালমন্ডের এই কাজটি গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম দু'টি উপাদান পরমতসহিষ্ণুতা ও সহনশীলতাকে প্রকাশ করে। কেননা পরমতসহিষ্ণুতা থাকলেই কেবল নিজের পরাজয় মেনে নিয়ে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে অন্যের সিদ্ধান্তকে সমর্থন করা যায় । আর এজন্য সহনশীল মনোভাবাপন্ন হতে হয় গণতান্ত্রিক মূল্যবোধের এই সহনশীল মনোভাবের কারণেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। তাই বলা যায়, উদ্দীপকের আলেক্স সালমন্ডের কার্যক্রমে পরমতসহিষ্ণুতা ও সহনশীলতার প্রকাশ ঘটেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
গণভোটের পরাজয় মেনে নিয়ে ফাস্ট মিনিস্টার আলেক্স সালমন্ডের ঐক্যের ড…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর