শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিষয়টির সাথে গণতন্ত্রের সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের বিষয়টি হলো জনমত। জনমতের সাথে গণতন্ত্রের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা জনমতের ওপর নির্ভরশীল। অর্থাৎ গণতন্ত্র ও জনমত ওতপ্রোতভাবে জড়িত। কেননা গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য জনমতের ওপর নির্ভরশীল। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গঠনে জনমত মুখ্য ভূমিকা পালন করে। যে রাজনৈতিক দলের প্রতি জনমত সর্বাধিক তারাই সরকার গঠন করতে পারে। তদুপরি, জনমত দ্বারা সরকার নিয়ন্ত্রিত হয়। জনমতের দিকে লক্ষ রেখে সরকারের কার্যক্রম পরিচালিত হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সরকার উপেক্ষা করতে পারে না। শাসনব্যবস্থার স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও জনমতের গুরুত্ব রয়েছে। জনমত যদি সরকারের বিরুদ্ধে চলে যায় তাহলে সরকারের পতন অনিবার্য। জনমত আইনসভার কার্যক্রমকেও প্রভাবিত করে থাকে। জনকল্যাণকর আইন প্রণয়েেন আইনসভাকে নির্দেশনা দেয় জনমত। এছাড়া সরকারের স্বেচ্ছাচারিতা রোধে জনমত ভূমিকা রাখে। জনমত ব্যক্তিস্বাধীনতার অন্যতম রক্ষক। সজাগ ও সচেতন জনমত ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে দেয় না। গণতন্ত্রে জনমতই সার্বভৌম ক্ষমতার আধার বলে বিবেচিত হয়। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রক্ষণশীল রাজনৈতিক দলের প্রগতিবিরোধী মনোভাব দূর করে জনমত গণতন্ত্রের গতি সঞ্চার করে যাতে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়। এতে গণতান্ত্রিক রীতিনীতির বিকাশ ঘটে। গণতন্ত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো জনমতের আনুকূল্য বা সমর্থন লাভের জন্য সরকারের বিভিন্ন দোষত্রুটি জনসম্মুখে তুলে ধরে। ফলে সরকার ঐসব দোষ-ত্রুটি দূরীকরণে তৎপর হয়। পরিশেষে বলা যায়, জনমত ব্যতীত গণতন্ত্র সুদৃঢ় হয় না। জনমত গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে। তাই জনমতের সাথে গণতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের বিষয়টির সাথে গণতন্ত্রের সম্পর্ক বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব ফরহাদ চৌধুরী পৌরসভা নির্বাচনে একজন প্রার্থী নির্বাচনের আচরণ বিধি মেনে তিনি নির্বাচনি প্রচার প্রচারণার কাজ শুরু করেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন জায়গায় পথসভা, মিটিং, মিছিল এর আয়োজন, লিফলেট, ব্যানার, পোস্টার বিতরণ করছেন। তিনি জনগণকে তার প্রতি বিশ্বাস রাখারও আহ্বান জানান।

Dhaka · 2018

উত্তর

সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।

উত্তর

রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার 'The Civic CultureCulture^{\prime} গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, 'রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।' অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

উত্তর

উদ্দীপকে জনাব ফরহাদ চৌধুরীর কাজে জনমত গঠনের বিষয়টি প্রকাশ পেয়েছে। কোনো সময়ের ব্যাপক আলোচিত বিষয়টির পক্ষে বা বিপক্ষে গোটা জনগণ বা তার বৃহত্তর অংশ যে মত পোষণ করে তাই হলো জনমত। জনমত আধুনিক গণতন্ত্রের অন্যতম চালিকা শক্তি। এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণস্বরূপ। দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভৃতি জাতীয় সমস্যা সমাধান বা বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জনমত গঠন করা হয়। রাজনৈতিক দলগুলোর জনমত গঠনের প্রধান উদ্দেশ্য হলো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। স্থানীয় বা জাতীয় পর্যায়ের নির্বাচনে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের পক্ষে জনমত গঠনে সক্রিয় থাকে। এসময় তারা সভা-সমাবেশ, মিটিং-মিছিল, ব্যানার, পোস্টার, পত্র-পত্রিকা, ম্যাগাজিন প্রভৃতি মাধ্যম ব্যবহার করে থাকে। এগুলোর মাধ্যমে জাতীয় সমস্যাদির ওপর মতামত ব্যক্ত করে জনগণের দৃষ্টি আকর্ষণ করা হয়। যে দল বা প্রতিষ্ঠান নিজেদের পক্ষে বেশি জনমত গড়ে তুলতে পারে তাদেরই নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উদ্দীপকে দেখা যায়, জনাব ফরহাদ চৌধুরী পৌরসভা নির্বাচনে একজন প্রার্থী। তিনি নির্বাচনি বিধি মেনে প্রচারণা চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন জায়গায় পথসভা, মিটিং- মিছিল, পোস্টার-ব্যানারের মাধ্যমে প্রচারণা চালিয়ে নিজের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছেন। সেই সাথে তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতির ওপর জনগণকে আস্থা ও বিশ্বাস রাখতে বলছেন। তার এ কাজের মূল উদ্দেশ্য হলো নিজের প্রতি জনগণের আস্থা তথা জনমত তৈরির মাধ্যমে পৌরনির্বাচনে জয়ী হওয়া। তাই বলা যায়, ফরহাদ চৌধুরীর কাজের মাধ্যমে জনমত গঠনের বিষয়টি প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকের বিষয়টি হলো জনমত। জনমতের সাথে গণতন্ত্রের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা জনমতের ওপর নির্ভরশীল। অর্থাৎ গণতন্ত্র ও জনমত ওতপ্রোতভাবে জড়িত। কেননা গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য জনমতের ওপর নির্ভরশীল। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গঠনে জনমত মুখ্য ভূমিকা পালন করে। যে রাজনৈতিক দলের প্রতি জনমত সর্বাধিক তারাই সরকার গঠন করতে পারে। তদুপরি, জনমত দ্বারা সরকার নিয়ন্ত্রিত হয়। জনমতের দিকে লক্ষ রেখে সরকারের কার্যক্রম পরিচালিত হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সরকার উপেক্ষা করতে পারে না। শাসনব্যবস্থার স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও জনমতের গুরুত্ব রয়েছে। জনমত যদি সরকারের বিরুদ্ধে চলে যায় তাহলে সরকারের পতন অনিবার্য। জনমত আইনসভার কার্যক্রমকেও প্রভাবিত করে থাকে। জনকল্যাণকর আইন প্রণয়েেন আইনসভাকে নির্দেশনা দেয় জনমত। এছাড়া সরকারের স্বেচ্ছাচারিতা রোধে জনমত ভূমিকা রাখে। জনমত ব্যক্তিস্বাধীনতার অন্যতম রক্ষক। সজাগ ও সচেতন জনমত ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে দেয় না। গণতন্ত্রে জনমতই সার্বভৌম ক্ষমতার আধার বলে বিবেচিত হয়। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রক্ষণশীল রাজনৈতিক দলের প্রগতিবিরোধী মনোভাব দূর করে জনমত গণতন্ত্রের গতি সঞ্চার করে যাতে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়। এতে গণতান্ত্রিক রীতিনীতির বিকাশ ঘটে। গণতন্ত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো জনমতের আনুকূল্য বা সমর্থন লাভের জন্য সরকারের বিভিন্ন দোষত্রুটি জনসম্মুখে তুলে ধরে। ফলে সরকার ঐসব দোষ-ত্রুটি দূরীকরণে তৎপর হয়। পরিশেষে বলা যায়, জনমত ব্যতীত গণতন্ত্র সুদৃঢ় হয় না। জনমত গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে। তাই জনমতের সাথে গণতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।