উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমার পঠিত জনমতের ধারণা প্রতিফলিত হয়েছে।জনস্বার্থসংশ্লিষ্ট সাধারণ জনগণের মতামতকে জনমত বলে। কিন্তু পৌরনীতি ও সুশাসনে জনমত একটি স্বতন্ত্র অর্থ বহন করে। জনমত বলতে জনকল্যাণকর ও সৎ উদ্দেশ্যে প্রধান প্রধান জাতীয় সমস্যার ওপর জনসাধারণের প্রভাবশালী অংশের মতামতকে বোঝায়। জাতীয় সমস্যাবলির ওপর রাষ্ট্রের বিভিন্ন জনসমষ্টি বিভিন্ন মত পোষণ করতে পারে। কিন্তু সেটি জনমত বলে বিবেচিত হয় তখনই যখন তা হয় অত্যন্ত প্রভাবশালী ও ন্যায়সঙ্গত। জনমত সচেতন ও যুক্তিভিত্তিক। জনমত শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়; সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য বিষয়েও গঠিত হতে পারে। উদ্দীপকে এ জনমতের ধারণাই প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, 'G [গণিত] রাষ্ট্রে ইভটিজিং, নারী নির্যাতন এবং মাদকের ব্যবহার চরম আকার ধারণ করে। সংবাদপত্রের অনুসন্ধানী প্রতিবেদন জনগণকে এ বিষয়ে সচেতন করে তোলে। জনগণ বিভিন্নভাবে তাদের অসন্তোষ প্রকাশ করে। অর্থাৎ জনগণ ইভটিজিং, নারী নির্যাতন ও মাদকের বিরুদ্ধে তাদের মতামত প্রকাশ করে যাকে জনমত বলে অভিহিত করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনমত বিষয়ের ধারণাই প্রকাশিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর