উদ্দীপকে জনাব চৌধুরীর কাজে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফরহাদ চৌধুরীর কাজে জনমত গঠনের বিষয়টি প্রকাশ পেয়েছে। কোনো সময়ের ব্যাপক আলোচিত বিষয়টির পক্ষে বা বিপক্ষে গোটা জনগণ বা তার বৃহত্তর অংশ যে মত পোষণ করে তাই হলো জনমত। জনমত আধুনিক গণতন্ত্রের অন্যতম চালিকা শক্তি। এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণস্বরূপ। দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভৃতি জাতীয় সমস্যা সমাধান বা বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জনমত গঠন করা হয়। রাজনৈতিক দলগুলোর জনমত গঠনের প্রধান উদ্দেশ্য হলো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। স্থানীয় বা জাতীয় পর্যায়ের নির্বাচনে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের পক্ষে জনমত গঠনে সক্রিয় থাকে। এসময় তারা সভা-সমাবেশ, মিটিং-মিছিল, ব্যানার, পোস্টার, পত্র-পত্রিকা, ম্যাগাজিন প্রভৃতি মাধ্যম ব্যবহার করে থাকে। এগুলোর মাধ্যমে জাতীয় সমস্যাদির ওপর মতামত ব্যক্ত করে জনগণের দৃষ্টি আকর্ষণ করা হয়। যে দল বা প্রতিষ্ঠান নিজেদের পক্ষে বেশি জনমত গড়ে তুলতে পারে তাদেরই নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উদ্দীপকে দেখা যায়, জনাব ফরহাদ চৌধুরী পৌরসভা নির্বাচনে একজন প্রার্থী। তিনি নির্বাচনি বিধি মেনে প্রচারণা চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন জায়গায় পথসভা, মিটিং- মিছিল, পোস্টার-ব্যানারের মাধ্যমে প্রচারণা চালিয়ে নিজের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছেন। সেই সাথে তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতির ওপর জনগণকে আস্থা ও বিশ্বাস রাখতে বলছেন। তার এ কাজের মূল উদ্দেশ্য হলো নিজের প্রতি জনগণের আস্থা তথা জনমত তৈরির মাধ্যমে পৌরনির্বাচনে জয়ী হওয়া। তাই বলা যায়, ফরহাদ চৌধুরীর কাজের মাধ্যমে জনমত গঠনের বিষয়টি প্রকাশ পেয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব চৌধুরীর কাজে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর