উদ্দীপকে '?' চিহ্ন দিয়ে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে?' চিহ্নটি দ্বারা যে বিষয়টি বোঝানো হয়েছে তা হলো জনমত। কেননা উদ্দীপকে জনমতের কিছু মাধ্যম বা বাহন উপস্থাপিত হয়েছে। সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠের মতামতকে জনমত বলা হলেও পৌরনীতিতে এর অর্থ সুসংহত। পৌরনীতি ও সুশাসনে কেবল যুক্তিযুক্ত, প্রভাবশালী, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত। বলা হয়ে থাকে। পরিবার রাজনৈতিক সামাজিকীকরণের অন্যতম মাধ্যম যা পরিবারস্থ সদস্যদের চিন্তাভাবনা ও ধ্যান-ধারণাকে প্রভাবিত করে। আর এতে করেই সুনির্দিষ্ট বিষয়ে পরিবারের সকলের মাঝে সমজাতীয় মনোভাব ধারণ করার প্রবণতা পরিলক্ষিত হয়, যা জনমত গঠনে সহায়ক। আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক, যুক্তি উপস্থাপন, আলোচনা-সমালোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে জনগণের মতামতকে প্রভাবিত করে থাকেন। জনগণ সেসব বক্তব্য-বিবৃতির মূল্যায়ন করে স্বাধীনভাবে নিজ নিজ মতামত গঠন করে থাকে। আবার রাজনৈতিক দল সুনির্দিষ্ট বিষয়ে নিজেদের সমর্থন আদায়ের লক্ষ্যে সভা-সমাবেশ, প্রচারপত্র, সংবাদপত্র, জনসংযোগ প্রভৃতি কর্মসূচি পালন করে থাকে। ফলে জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক জ্ঞান লাভ ও মতায়ত প্রকাশে অনুপ্রাণিত হয় যা জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত সংবাদ, বাণী, সমালোচনা প্রভৃতি জনগণের নিজস্ব মতামত গঠনে সাহায্য করে থাকে। দেখা যাচ্ছে, উদ্দীপকের • প্রতিটি উপাদান এককভাবে 'জনমতের বাহন হিসেবে কাজ করে থাকে। আর তাই তাদের সম্পর্কিত মূল ধারণাটি নিঃসন্দেহে জনমত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্ন দিয়ে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর