উদ্দীপকে ২০% জনগণের মতামতকে কি জনমত বলা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে ২০% জনগণের মতামতকে অবশ্যই জনমত বলা যাবে। সাধারণভাবে সংখ্যাগরিষ্ঠের মতামতকে জনমত হিসেবে ধরা হয়। কিন্তু প্রকৃতপক্ষে জনমত হলো যৌক্তিক, স্পষ্ট ও কল্যাণকামী মতামত। অর্থাৎ জনগণ যেটিকে বৃহৎ স্বার্থে কল্যাণকর মনে করে মতামত প্রকাশ করে তাই জনমত। জনমত সংখ্যার ভিত্তিতে নয়, প্রকৃত জনমত সংগঠিত হয় কল্যাণকর এবং প্রকৃত সমস্যা সমাধানের ভিত্তিতে। উদ্দীপকের বিশ শতাংশ জনগণের মতামত জনমত। জনমত সবসময় সংখ্যাগরিষ্ঠের মতামত হয় না। সংখ্যালঘিষ্ঠের মতামতও জনমত হতে পারে যদি তা দেশ ও জাতির জন্য কল্যাণকর হয় এবং প্রভাবশালী হয়। ধূমপান নিষিদ্ধের বিষয়টিতে যদিও বিশ শতাংশের সমর্থন রয়েছে, বাকি আশি শতাংশ মানুষ তা চায় না। তারপরও যেহেতু বিশ শতাংশের মতো অধিক যুক্তিসংগত ও কল্যাণকর তাই এটি জনমত হিসেবে বিবেচিত হবে। তাছাড়া ধূমপানের বিষয়টি একটি জাতীয় সমস্যা। ধূমপানের ফলে বিপুল পরিমাণে জাতীয় অর্থ নষ্ট হচ্ছে; সাথে সাথে মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে যা জাতীয় সমৃদ্ধির পথে বাধা। বিশ শতাংশের মতামত হলেও তা সুনির্দিষ্ট, নিরপেক্ষ, সময়োপযোগী ও সুচিন্তিত বলে জনমত হিসেবে বিবেচিত হবে। জনমতের সব বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই বলে একে জনমত বলে আখ্যায়িত করা যাবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ২০% জনগণের মতামতকে কি জনমত বলা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর