শেয়ারFacebookWhatsApp

গণতন্ত্র বিকাশে উক্ত মাধ্যমটির ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: গণতন্ত্র বিকাশে উক্ত মাধ্যমটির অর্থাৎ সভা-সমাবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হলো জনমত। আর জনমত গঠনের অন্যতম মাধ্যম হলো সভা-সমাবেশ যা গণতন্ত্র বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখে। সভা- সমাবেশের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর জনমত গড়ে ওঠে। আর সুষ্ঠু ও সুন্দর জনমতের ওপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। সভা-সমাবেশের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং বুদ্ধিজীবীগণ নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এর ফলে জনগণ বিভিন্ন দল ও মতের তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ করে সঠিক মতামত তৈরি করে গণতন্ত্রের জন্য কল্যাণকর সরকার গঠন করতে সচেষ্ট হয়। সভা-সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দলসমূহ গণতন্ত্রের বিকাশে তাদের করণীয় সম্পর্কে ইশতেহার প্রদান করে থাকে। ফলে তারা ক্ষমতা লাভ করে তা কার্যকর করার জন্য উদ্যোগী হয়। সভা-সমাবেশের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়। গণতন্ত্র সফল হওয়ার প্রধান শর্ত হলো জনসচেতনতা। সভা-সমাবেশের মাধ্যমে বিরোধী দল, বুদ্ধিজীবী শ্রেণি জনমত গঠন করে সরকারের স্বেচ্ছাচার রোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। এভাবেই সভা-সমাবেশ গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হলো জনমত। আর সভা-সমাবেশ সুষ্ঠু জনমত গঠন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

গণতন্ত্র বিকাশে উক্ত মাধ্যমটির ভূমিকা বিশ্লেষণ কর।

উদ্দীপক

জাতীয় নির্বাচনে জর্জ কিলম্যান একজন দলীয় প্রার্থী। নির্বাচনি এলাকায় তিনি সভা-সমাবেশ করছেন। সমাবেশে তিনি দলীয় প্রতীক, ব্যানার, পোস্টার ও লিফলেট ব্যবহার করছেন। প্রচারণায় তিনি দলের আগামী দিনের উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বার বার বলছেন, গণতন্ত্রের জন্য আমার দলের বিকল্প নাই।

Comilla · 2019

উত্তর

জনমত হচ্ছে কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।

উত্তর

রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার 'The Civic CultureCulture^{\prime} গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, 'রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।' অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

উত্তর

উদ্দীপকে কিলম্যান জনমত গঠনে সভা-সমাবেশ মাধ্যমকে বেশি প্রাধান্য দিচ্ছেন। জনমত গঠনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো সভা-সমাবেশ। সভা- সমাবেশ জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে । সভা-সমাবেশে বিভিন্ন বক্তা বিভিন্ন জাতীয় ইস্যু বা সমস্যা নিয়ে আলোচনা করেন, যা জনগণকে সচেতন করতে সহায়তা করে এবং এর মাধ্যমে জনমত গড়ে ওঠে। উদ্দীপকে লক্ষ করা যায়, জাতীয় নির্বাচনে একজন দলীয় প্রার্থী হিসেবে জর্জ কিলম্যান তার নির্বাচনি এলাকায় সভা-সমাবেশ করছেন। সমাবেশে তিনি দলীয় প্রতীক, ব্যানার পোস্টার ও লিফলেট ব্যবহার করছেন। প্রচারণায় তিনি আগামী দিনের উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ কিলম্যান জনমত গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সভা-সমাবেশকেই নির্বাচনি প্রচারণার জন্য বেছে নিয়েছেন এবং এরই অংশ হিসেবে জনমত গঠনের আরও কতিপয় মাধ্যম যেমন— দলীয় প্রতীক, ব্যানার, পোস্টার ও লিফলেট ব্যবহার করছেন। তাই বলা যায়, কিলম্যান জনমত গঠনের জন্য সভা-সমাবেশ মাধ্যমকেই অধিক গুরুত্ব দিচ্ছেন।

উত্তর

গণতন্ত্র বিকাশে উক্ত মাধ্যমটির অর্থাৎ সভা-সমাবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হলো জনমত। আর জনমত গঠনের অন্যতম মাধ্যম হলো সভা-সমাবেশ যা গণতন্ত্র বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখে। সভা- সমাবেশের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর জনমত গড়ে ওঠে। আর সুষ্ঠু ও সুন্দর জনমতের ওপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। সভা-সমাবেশের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং বুদ্ধিজীবীগণ নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এর ফলে জনগণ বিভিন্ন দল ও মতের তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ করে সঠিক মতামত তৈরি করে গণতন্ত্রের জন্য কল্যাণকর সরকার গঠন করতে সচেষ্ট হয়। সভা-সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দলসমূহ গণতন্ত্রের বিকাশে তাদের করণীয় সম্পর্কে ইশতেহার প্রদান করে থাকে। ফলে তারা ক্ষমতা লাভ করে তা কার্যকর করার জন্য উদ্যোগী হয়। সভা-সমাবেশের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়। গণতন্ত্র সফল হওয়ার প্রধান শর্ত হলো জনসচেতনতা। সভা-সমাবেশের মাধ্যমে বিরোধী দল, বুদ্ধিজীবী শ্রেণি জনমত গঠন করে সরকারের স্বেচ্ছাচার রোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। এভাবেই সভা-সমাবেশ গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হলো জনমত। আর সভা-সমাবেশ সুষ্ঠু জনমত গঠন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।