শেয়ারFacebookWhatsApp

জনগণকে সংগঠিত করার জন্য উদ্দীপকের মাধ্যম ছাড়া আর যেসব মাধ্যম আছে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনগণকে সংগঠিত করার অর্থ হলো জনমত গঠন করা। আর জনমত গঠনে উদ্দীপকের মাধ্যম হলো টিভি যা গণমাধ্যমের অন্তর্ভুক্ত। গণমাধ্যম ছাড়াও জনমত গঠনের আরও অনেক মাধ্যম রয়েছে। জনমত গঠনের প্রাথমিক মাধ্যম হলো পরিবার। প্রতিটি মানুষ প্রথমে তার পরিবারেই দেশ, জাতি, সরকার ও বিশ্ব সম্পর্কে ধারণা লাভ করে। আবার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো জাতীয় বিষয়াবলি শিক্ষার্থীদের মনে রেখাপাত করে এবং শক্তিশালী জনমত গড়ে তোলে। জনমত গঠনের জন্য রাজনৈতিক দল একটি উল্লেখযোগ্য মাধ্যম। বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রীয় বহুবিধ সমস্যা সম্পর্কে ব্যাখ্যা-বিশ্লেষণের ভিত্তিতে জনমত গঠন করে। ধর্মীয় রীতিনীতি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি জনমত গঠনের শক্তিশালী মাধ্যম। উল্লিখিত মাধ্যমগুলো ছাড়াও আইনসভা দেশের প্রকৃত চিত্র সম্পর্কে আলোকপাত করে সুষ্ঠু জনমত গঠনে সাহায্য করে। এছাড়া কোনো রাষ্ট্রীয় সমস্যা বেতার, চলচ্চিত্র এবং সংবাদপত্রের মাধ্যমে প্রচার করে সকল শ্রেণির মানুষকে সহজেই বোঝানো যায়। ফলে জনগণও জনকল্যাণার্থে মত প্রকাশ করতে পারে। সাহিত্য ও গ্রন্থাবলিও জনমত গঠনের এক বড় মাধ্যম। সর্বোপরি সাম্প্রতিক সময়ে জনমত গঠনে জনসংযোগ ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল জনমত গঠনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে জনসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করে। এছাড়াও নির্বাচন, পোস্টার ও দেয়াল লিখন, ব্যঙ্গচিত্র ও কার্টুন পথনাটক ও গণসঙ্গীত, সামাজিক যোগযোগ মাধ্যম প্রভৃতি জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনগণকে সংগঠিত করার জন্য উদ্দীপকের মাধ্যম ছাড়া আর যেসব মাধ্যম আছে ত…

উদ্দীপক

টিভিতে প্রচারিত একটি অনুষ্ঠান জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণকে সংগঠিত করার চেষ্টা চালায়। গণতান্ত্রিক রাষ্ট্রে এটি খুবই গুরুত্বপূর্ণ।

Jessore · 2019

উত্তর

বিংশ শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়।

উত্তর

রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এটি রাজনৈতিক ব্যবস্থার নির্ধারক। সাধারণ অর্থে রাজনৈতিক সংস্কৃতি বলতে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক জীবনধারা সম্পর্কে তাদের মনোভাব, বিশ্বাস ও মূল্যবোধকে বোঝানো হয়। রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয় সম্পর্কে সমাজের মানুষের মনোভাব, বিশ্বাস, অনুভূতি এবং মূল্যবোধের সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয়। তাই বলা যায়, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি।

উত্তর

উদ্দীপকে জনগণকে সংগঠিত করার অর্থ হলো জনমত গঠন করা। আর জনমত গঠনে উদ্দীপকের মাধ্যম হলো টিভি যা গণমাধ্যমের অন্তর্ভুক্ত। গণমাধ্যম ছাড়াও জনমত গঠনের আরও অনেক মাধ্যম রয়েছে। জনমত গঠনের প্রাথমিক মাধ্যম হলো পরিবার। প্রতিটি মানুষ প্রথমে তার পরিবারেই দেশ, জাতি, সরকার ও বিশ্ব সম্পর্কে ধারণা লাভ করে। আবার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো জাতীয় বিষয়াবলি শিক্ষার্থীদের মনে রেখাপাত করে এবং শক্তিশালী জনমত গড়ে তোলে। জনমত গঠনের জন্য রাজনৈতিক দল একটি উল্লেখযোগ্য মাধ্যম। বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রীয় বহুবিধ সমস্যা সম্পর্কে ব্যাখ্যা-বিশ্লেষণের ভিত্তিতে জনমত গঠন করে। ধর্মীয় রীতিনীতি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি জনমত গঠনের শক্তিশালী মাধ্যম। উল্লিখিত মাধ্যমগুলো ছাড়াও আইনসভা দেশের প্রকৃত চিত্র সম্পর্কে আলোকপাত করে সুষ্ঠু জনমত গঠনে সাহায্য করে। এছাড়া কোনো রাষ্ট্রীয় সমস্যা বেতার, চলচ্চিত্র এবং সংবাদপত্রের মাধ্যমে প্রচার করে সকল শ্রেণির মানুষকে সহজেই বোঝানো যায়। ফলে জনগণও জনকল্যাণার্থে মত প্রকাশ করতে পারে। সাহিত্য ও গ্রন্থাবলিও জনমত গঠনের এক বড় মাধ্যম। সর্বোপরি সাম্প্রতিক সময়ে জনমত গঠনে জনসংযোগ ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল জনমত গঠনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে জনসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করে। এছাড়াও নির্বাচন, পোস্টার ও দেয়াল লিখন, ব্যঙ্গচিত্র ও কার্টুন পথনাটক ও গণসঙ্গীত, সামাজিক যোগযোগ মাধ্যম প্রভৃতি জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখে।

উত্তর

জনমত গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ— এ বক্তব্যের সাথে আমি একমত। গণতন্ত্র হলো জনগণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত, জনগণের কল্যাণে নিয়োজিত শাসনব্যবস্থা। যে শাসনব্যবস্থায় সব জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয় তাই গণতন্ত্র। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে নির্বাচিত জনপ্রতিনিধিগণ শাসনকার্য পরিচালনা করেন । গণতন্ত্রে জনমতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হয় এবং সরকার গঠন করা হয়। জনগণের ইচ্ছা প্রকাশিত হয় জনমতের মাধ্যমে। এ কারণে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সতর্ক ও সজ্ঞান জনমতের, যা জনস্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে। সুষ্ঠু জনমত শাসন কার্যক্রম নির্ধারণে ও শাসন রীতি প্রণয়নে ব্যাপক প্রভাব বিস্তার করে। জনমত যে নীতি পছন্দ করে না সরকার তা গ্রহণ করে না। অর্থাৎ জনপ্রিয় সরকার গঠনে জনমতের প্রভাব অপরিসীম। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় উন্নয়নের পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা। জনমত অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ থাকে না এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষিত হয়। জনমত সরকারের রক্ষণশীল মনোভাব দূর করে গতিশীলতা আনয়ন করে। জনমতের চাপে সরকার জনকল্যাণমূলক নীতি গ্রহণে বাধ্য হয়। জনমত সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে। গণতন্ত্রে মুক্ত অবাধ মতামত প্রদানের অধিকার থাকায় সরকার সবসময় সতর্ক থাকে। ফলে স্বেচ্ছাচারিতা রোধ হয়। পরিশেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শাসনব্যবস্থার স্নায়ুকেন্দ্র হলো জনমত। ব্যবস্থায় সরকারের স্থায়িত্ব জনমতের ওপর নির্ভর করে। সুষ্ঠু জনমত জনগণের স্বাধীনতা, অধিকার ও স্বার্থের অতন্ত্র প্রহরী।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।