উদ্দীপকে কিলম্যান জনমত গঠনে কোন মাধ্যমকে বেশি প্রাধান্য দিচ্ছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কিলম্যান জনমত গঠনে সভা-সমাবেশ মাধ্যমকে বেশি প্রাধান্য দিচ্ছেন। জনমত গঠনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো সভা-সমাবেশ। সভা- সমাবেশ জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে । সভা-সমাবেশে বিভিন্ন বক্তা বিভিন্ন জাতীয় ইস্যু বা সমস্যা নিয়ে আলোচনা করেন, যা জনগণকে সচেতন করতে সহায়তা করে এবং এর মাধ্যমে জনমত গড়ে ওঠে। উদ্দীপকে লক্ষ করা যায়, জাতীয় নির্বাচনে একজন দলীয় প্রার্থী হিসেবে জর্জ কিলম্যান তার নির্বাচনি এলাকায় সভা-সমাবেশ করছেন। সমাবেশে তিনি দলীয় প্রতীক, ব্যানার পোস্টার ও লিফলেট ব্যবহার করছেন। প্রচারণায় তিনি আগামী দিনের উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ কিলম্যান জনমত গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সভা-সমাবেশকেই নির্বাচনি প্রচারণার জন্য বেছে নিয়েছেন এবং এরই অংশ হিসেবে জনমত গঠনের আরও কতিপয় মাধ্যম যেমন— দলীয় প্রতীক, ব্যানার, পোস্টার ও লিফলেট ব্যবহার করছেন। তাই বলা যায়, কিলম্যান জনমত গঠনের জন্য সভা-সমাবেশ মাধ্যমকেই অধিক গুরুত্ব দিচ্ছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কিলম্যান জনমত গঠনে কোন মাধ্যমকে বেশি প্রাধান্য দিচ্ছেন? ব্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর