বর্ণিত উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: বর্ণিত উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের দেশপ্রেম বিষয়টি মিল আছে। মাতৃভূমির প্রতি ভাবাবেগ,মমত্ববোধ ও অনুভূতি হলো দেশপ্রেম। এটি হলো এক ধরনের মানসিক চেতনা, যা দেশকে প্রবল ভাবে ভালোবাসা, সমর্থন করা এবং দেশকে রক্ষা করার জন্য শত্রু বা অনিষ্ঠকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত রাখে। দেশের প্রচলিত আইন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয় রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। এমনকি পৃথিবীর যে কোন স্থানে অবস্থান করলেও দেশকে সদা অন্তরের শ্রদ্ধার সাথে স্মরণ করা, দেশীয় সংস্কৃতি, রীতিনীতি, আচার-আচরণ প্রভৃতি দেশপ্রেমের প্রতিফলন। উদ্দীপকে বর্ণিত কবিতাংশে দেশের প্রতি কবি গভীর ভাবাবেগ প্রকাশ পেয়েছে। " ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। "এরূপ বর্ণনার মাঝে দেশপ্রেমের সুস্পষ্ট এবং গভীরতা প্রকাশ পায়। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন দেশপ্রেমিক সন্তান তার নিজ মাতৃভূমিকেই বুকে ধারণ করে পরম আনন্দ লাভ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বর্ণিত উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর