শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জাতি গঠনের কোন উপাদানটি কাজ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জাতি গঠনের ভাষা উপাদানটি কাজ করেছে। ভাষাগত ঐক্য জাতীয়তা গঠনের অন্যতম একটি অনুসর্গ। ভাবের আদান-প্রদান দিয়ে মানুষ সমাজে যোগাযোগ স্থাপন করে ও মনের ভাব প্রকাশ করে। এর পথ ধরে সম্পর্ক স্থাপিত ও তার মাত্রা নির্ধারিত হয়। ভাষার মাধ্যমে একজন অন্যজনকে সহজে বুঝতে পারে, চাহিদা ও সার্থক সম্পর্কে সহজে জানতে পারে এবং তা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এভাবেই একই ভাষাভাষী জনসাধারণ নিজেদের ভাব-চিন্তা-চেতনা ইত্যাদি সাদৃশ্যের কারণে নিজেদেরকে অন্য জাতি থেকে পৃথক মনে করে। ফলের সহজেই তাদের মধ্যে ঐক্যবোধ, একাত্মবোধ তথা জাতীয়তাবোধ সৃষ্টি হয়। উদ্দীপকে অধ্যাপক আরাফাত শ্রেণিকক্ষে বলেন, ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রামের শাহাদাত বরণ করেন অনেক ভাষা শহীদ। ভাষা আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনায় পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে। চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে এর বর্ণনার মাধ্যমে জাতিসংগঠনের ভাষা উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৯৫২ সালের এই ভাষা উপাদানের ভিত্তিতে বাঙালি জাতি একত্রিত হয় এবং ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে নিজেদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিল।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জাতি গঠনের কোন উপাদানটি কাজ করছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

অধ্যাপক আরাফাত শ্রেণিকক্ষে পাঠদানের সময় বলেন, ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির সংগ্রামে সালাম, বরকত, রফিক ও জব্বরসহ আরও অনেকে শাহাদাত বরণ করেন। ভাষা আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনায় পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে। চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

Chittagong · 2022

উত্তর

Natio বা Natus শব্দের অর্থ জন্ম বা বংশ।

উত্তর

দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষা এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা।এক কথায় মাতৃভূমির প্রতি মর্মত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশজাতির জন্য কল্যাণ ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশপ্রেমের কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।

উত্তর

উদ্দীপকে জাতি গঠনের ভাষা উপাদানটি কাজ করেছে। ভাষাগত ঐক্য জাতীয়তা গঠনের অন্যতম একটি অনুসর্গ। ভাবের আদান-প্রদান দিয়ে মানুষ সমাজে যোগাযোগ স্থাপন করে ও মনের ভাব প্রকাশ করে। এর পথ ধরে সম্পর্ক স্থাপিত ও তার মাত্রা নির্ধারিত হয়। ভাষার মাধ্যমে একজন অন্যজনকে সহজে বুঝতে পারে, চাহিদা ও সার্থক সম্পর্কে সহজে জানতে পারে এবং তা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এভাবেই একই ভাষাভাষী জনসাধারণ নিজেদের ভাব-চিন্তা-চেতনা ইত্যাদি সাদৃশ্যের কারণে নিজেদেরকে অন্য জাতি থেকে পৃথক মনে করে। ফলের সহজেই তাদের মধ্যে ঐক্যবোধ, একাত্মবোধ তথা জাতীয়তাবোধ সৃষ্টি হয়। উদ্দীপকে অধ্যাপক আরাফাত শ্রেণিকক্ষে বলেন, ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রামের শাহাদাত বরণ করেন অনেক ভাষা শহীদ। ভাষা আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনায় পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে। চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে এর বর্ণনার মাধ্যমে জাতিসংগঠনের ভাষা উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৯৫২ সালের এই ভাষা উপাদানের ভিত্তিতে বাঙালি জাতি একত্রিত হয় এবং ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে নিজেদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিল।

উত্তর

বাঙালির জাতীয়তাবোধ সৃষ্টিতে ভাষা উপাদানের গুরুত্ব ছিল সর্বাধিক। জাতি গঠনে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। ভাষার মাধ্যমেই মানুষ পরস্পরের সাথে যোগাযোগ ও মতবিনিময় করে থাকে। নিজের সংস্কৃতি, ধ্যান-ধারণা ও ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। যখন কোন জনসমাজের অন্তর্গত প্রায় সব লোক একই ভাষায় কথা বলে তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। বাঙালি জাতি গঠনেরও মূল উপাদান হচ্ছে ভাষা। ধর্মের উপর ভিত্তি করে ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ধর্মীয় ঐক্য থাকলেও ভাষাগত অমিল ছিল। ভাষাগত ভিন্নতার কারণে পাকিস্তানের দুটি অংশ দুটি জাতিতে পরিণত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শ্রেষ্ঠ ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতীয়তায় হলো বাঙালি জাতীয়তা। এ জাতীয়তাবাদী চেতনায় এদেশের সকল আন্দোলন ও সংগ্রামের প্রেরণাশক্তি। বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি ও পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে মূলত ভাষাগত ভিন্নতাই প্রেরণা যুগিয়েছে। তাছাড়া ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষী সবাইকে বিভিন্ন বন্ধনে আবদ্ধ করার ফলে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেওয়া হয়নি। আর তাই সংবিধানেও স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, ভাষাগত ও সংস্কৃতি গত একক স্বত্তা বিশিষ্ট যে বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ সংগ্রাম অমুক্তিযোদ্ধার মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌম অর্জন করেছে সেই ঐক্য বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আলোচনা পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টিতে ভাষা উপাদানের গুরুত্ব অত্যধিক। ভাষা উপাদানের ওপর ভিত্তি করে বাঙালি জাতি পরবর্তী সংগ্রামগুলোতে নিজেদের এক করতে পেরেছিল। যার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় স্বাধীন বাংলাদেশ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।