উদ্দীপকে উল্লেখিত পূর্ব তিমুরবাসীর মধ্যে জাতীয়তার কোন উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পূর্ব তিমুরবাসীর মধ্যে জাতীয়তার ধর্মীয় ঐক্য উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ধর্ম জাতীয়তা গঠনের অন্যতম উপাদান। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ধর্ম মানব সমাজকে যুগে যুগে ঐক্যবদ্ধ করার অনুপ্রেরণা দিয়েছে। একই ধরনের ধর্মীয় রীতি-নীতির অনুশীলন, একই ধরনের আধ্যাত্মিক চেতনা মানব সমাজের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে। ফলে একই ধর্মের অনুসারী ব্যক্তিগণ নিজেদেরকে ঐক্যবদ্ধ জনসমাজ হিসেবে এবং অন্যদেরকে পৃথক করে দেখে। উদ্দীপকের ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ মুসলিম রাষ্ট্র। পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার একটি প্রদেশ ছিল। পূর্ব তিমুরের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিষ্টান। নোবেল বিজয়ী জানানা গুসমাও- এর নেতৃত্বে এখানকার মানুষ স্বাধীন রাষ্ট্র গঠনে দাবি করে। দীর্ঘ সংঘাত ও দ্বন্দ্ব শেষে জাতিসংঘের মধ্যস্থতায় গণভোটের মাধ্যমে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে। এরূপ বর্ণনায় পূর্ব তিমুরকে স্বাধীন করতে জাতীয়তার ধর্মীয় ঐক্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। কারণ মুসলিম প্রধান ইন্দোনেশিয়ার একমাত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল পূর্ব তিমুর। এরূপ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের মধ্যে ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা করে। যার মাধ্যমে তাদের মাঝে জাতীয়তাবোধের জন্ম নেয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত পূর্ব তিমুরবাসীর মধ্যে জাতীয়তার কোন উপাদানটি গুর…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর