উদ্দীপকে উল্লেখিত উপাদানটি জাতীয়তার একমাত্র উপাদান নয়- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উপাদানটিই অর্থাৎ ধর্মীয় উপাদানই জাতীয়তার একমাত্র উপাদান নয়।- উক্তিটি যথার্থ। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে। জাতীয়তা গঠনের স্থান, কাল ও পরিবেশের উপর ভিত্তি করে আরও বেশ কিছু উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যখন কোন একটি জনসমাজের অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে তখন তাদের মধ্যে এক ধরনের প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয় এবং তা তাদেরকে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করে জাতির সৃষ্টিতে সহায়তা করে। ভৌগলিক ঐক্য জাতীয়তাবাদের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থানকারিরা সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখে। এছাড়াও জাতি সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাব্বত্য ঐক্য। উত্তর ফলে জাতীয়তা বোধ তৈরি হয় যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। জাতির সৃষ্টির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতিগত ঐক্য এবং সমস্যার্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া ভাষাগত ও সংস্কৃতিগত ঐক্য একটি জাতির মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। আলোচনা শেষে তাই বলা যায়, ধর্মীয় উপাদানে জাতীয়তা গঠনের একমাত্র উপাদান নয়। অন্যান্য উপাদানের একটি অথবা একাধিক মিলে জাতীয়তাবোধ সৃষ্টি হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত উপাদানটি জাতীয়তার একমাত্র উপাদান নয়- উক্তিটি বি…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর