উদ্দীপকে বর্ণিত উপাদানই জাতীয়তার একমাত্র উপাদান নয়।- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জাতীয়তার উপাদানটি হলো ভাষাগত ঐক্য। পাঠ্যপুস্তক অনুযায়ী এটি ছাড়াও জাতীয়তার আরও অনেক উপাদান রয়েছে।একই স্বার্থ যেমন- অর্থনৈতিক, সামাজিক ও কুষ্টি কোনো দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে বসবাস করার প্রেরণা দেয়। জনগণের স্বার্থ যদি অভিন্ন হয় তবে তারা একত্রে কাজ করতে উদ্বুদ্ধ হয়।তারা নিজেদের ঐক্যবদ্ধ করে এবং নিজেদের স্বার্থ আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। জাতীয়তা গঠনে ও বিকাশে অন্যান্য উপাদানের সাথে রাজনৈতিক চেতনাও বিশেষ ভূমিকা রাখে। অন্য উপাদানগুলো জনগণের অন্তরে বদ্ধমূল করে তাদের মধ্যে প্রেরণা ও নিজেদের মতো বাঁচার স্বপ্ন রাজনৈতিক চেতনার মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। রাজনৈতিক চেতনা না থাকলে ভৌগোলিক অখন্ডতা, ধর্মীয় বা বংশগত ঐক্য, অর্থনৈতিক স্বার্থ বা ইতিহাস ও ঐতিহ্যগত উপাদানসমূহ কে জনমনে বদ্ধমূল করার কোনো উপায় বা পথ থাকে না। জাতীয়তার আরেকটি উপাদান হলোএকই আশা-আকাঙ্ক্ষা। এটি একই বংশ, ভাষা, ধর্ম এবং ঐতিহাসিক উপাদানের চেয়েও গুরুত্বপূর্ণ। এশিয়া, আফ্রিকার অনেক জাতি এ উপাদানের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। রাজনৈতিক লক্ষ্য নির্ধারিত হলে কোনো জাতি পূর্ণাঙ্গ জাতিতে পরিণত হয়। প্রকৃতপক্ষে একত্রে বাস করার আন্তরিক ইচ্ছা না থাকলেও অভিন্ন ভাষা, ধর্ম, সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদির কোনোটি মানবসমাজকে সৌহার্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারে না।উপরিয়ক্ত আলোচনা থেকে বলা যায়, জাতীয়তা গঠনে অনেক উপাদান একই সাথে ভূমিকা রাখে। তবে এগুলো জাতীয়তা গঠনের সমানভাবে গুরুত্বপূর্ণ নয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত উপাদানই জাতীয়তার একমাত্র উপাদান নয়।- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর