উদ্দীপকে বর্ণিত তপনের আচরণে কি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তপনের আচরণে দেশপ্রেম প্রতিফলিত হয়েছে। নিজ মাতৃভূমির প্রতি মানুষের আবেগ, অনুভূতি ও ভাবাবেগের নাম হলো দেশপ্রেম। দেশ প্রেম দেশের মাটি ও মানুষকে একাত্ম করে মহৎ ও সর্বোচ্চ মর্যাদা অধিষ্ঠিত করে। দেশপ্রেম হলো দেশের প্রতি মানুষের আনুগত্য প্রদর্শন, দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করে শত্রু বা অনিষ্ঠকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা। দেশের প্রচলিত আইন-কানুন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া,জাতীয় সম্পদের অপচয়ের রোধ ও সুরক্ষা প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্র তপন পরিবারের ইচ্ছার বিরুদ্ধে অংশ নিয়ে শহীদ হন । এটি হল দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যক্তি স্বার্থ ছেড়ে দেশের জন্য জীবন বিসর্জন হলো দেশপ্রেমের সর্বোচ্চ স্তরের প্রতিফলন। নিঃসন্দেহে তাই বলা যায়, উদ্দীপকের তপনের আত্মত্যাগ দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তপনের আচরণে কি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর