উদ্দীপকে বর্ণিত বিষয় স্বাধীনতার মূলতন্ত্র -বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয় তথা দেশপ্রেম স্বাধীনতার মূলমন্ত্র - মন্তব্যটি যথার্থ। স্বাধীনতা অর্জন বহু আকাঙ্ক্ষিত ও সাধনার বিষয়। পৃথিবীর অধিকাংশ দেশকে স্বাধীনতা অর্জনের জন্য অসীম ত্যাগ স্বীকার করতে হয়েছে। আর যেসব অঞ্চল স্বাধীনতা অর্জনের চেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের প্রতিনিয়ত আত্মত্যাগ ও সংগ্রামের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে। এ ত্যাগ ও সংগ্রাম চালিয়ে নিতে ও স্বাধীনতা অর্জনের চেষ্টা অব্যাহত রাখতে প্রয়োজন ব্যাপক উদ্দীপনা ও আগ্রহ। কিন্তু সংগ্রামের বিরুদ্ধে লড়াইয়ের আগ্রহ জিইয়ে রাখা মোটেও সহজ কাজ নয় । এই আগ্রহ ধরে রাখার কাজটি সম্পন্ন করে দেশপ্রেম। জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হয়ে যখন একদল মানুষ নিজস্ব প্রেরণায় দেশকে বহি শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে আত্মত্যাগ করতেও কুন্ঠাবোধ করে না, তখন তাকে দেশপ্রেমের সর্বোচ্চ স্তর বলা যেতে পারে। যদিও একটি দেশ স্বাধীন হওয়ার পেছনে জাতীয়তাবাদের প্রভাব রয়েছে, কিন্তু কেবল জাতীয়তাবোধ একটি স্বাধীন জাতি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। জাতীয়তাবোধ যেখানে কেবল একটি মানসিক একাত্মতা, দেশপ্রেম হলো সেই একাত্মবোধ উদ্বুদ্ধ হওয়ার বাস্তব ও শক্তিশালী প্রতিফলন। অর্থাৎ, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ জাতি গঠন করতে অবশ্যই দেশপ্রেমের বলিয়ান হতে চায়। উদ্দীপকে তপনের যে আত্মত্যাগ তার মতো অনেকের আত্মত্যাগের মাধ্যমেই অনেক দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। একটি দেশের জনগণের ভেতর যদি দেশপ্রেমের গভীরতা না থেকে সে দেশের স্বাধীনতা অর্জন যেমন কঠিন হবে তেমনি স্বাধীনতা অর্জনের পর তার অস্তিত্ব বিলীন হবে। স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তাই দেশপ্রেমের ভূমিকা অগ্রগণ্য। দেশ প্রেম ছাড়া স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করা যায় না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয় স্বাধীনতার মূলতন্ত্র -বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর