তুমি কি মনে কর যে, জাতীয়তাবোধ থেকে উদ্দীপকে উক্ত ধারণার সূচনা হয়েছে?
উত্তর: হ্যাঁ, আমিও মনে করি, জাতীয়তাবোধ থেকে উদ্দীপকে উক্ত ধারণা অর্থাৎ দেশপ্রেমের ধারণা সূচনা হয়েছে। জাতীয়তা ও দেশপ্রেমের সম্পর্ক প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ। বর্তমান বিশ্বে বিভিন্ন ভাষা, সাহিত্য ও নিগোষ্ঠীর মানুষ জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ হয়ে যেসব জাতিরাষ্ট্র গঠন করে সেগুলোর বন্ধন মূলত দেশপ্রেম। তবে উৎপত্তিগত দিক থেকে কখনো দেশপ্রেম প্রথমে সৃষ্টি হয়, পরবর্তী সময়ে জাতীয়তা সৃষ্টি হয়। আবার কখনো জাতীয়তায় প্রথমে সৃষ্টি হয়। জাতীয়তাবোধে অদ্বুদ্ধ হয়ে যখন একটি দেশের জনগণ জাতিরাষ্ট্র গঠন করে তখন একটি দেশের জন্ম হয় অর্থাৎ দেশপ্রেম ও জাতীয়তাবোধে একই উৎস থেকে উৎসারিত।জাতীয়তাবাদ দেশপ্রেমকে উৎসারিত করে। আবার দেশপ্রেম জাতীয়তা বোধের বৃত্তি কেন্দ্র করে। এ অর্থের দেশপ্রেম ও জাতীয়তাবোধ পরস্পরের পরিপূরক। জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের জন্ম হয়। পৃথিবীর বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক ছিল দেশপ্রেম। জাতীয়তাবাদ থেকে দেশপ্রেমের উন্মেষ ঘটে এবং তার ক্রমে বিকশিত হতে থাকে। জাতীয়তাবাদী চেতনা ধারা গড়ে ওঠা দেশপ্রেমের দ্বারা উদ্বুদ্ধ মানুষ দেশের জন্য প্রাণ দিতেও কুন্ঠাবোধ করে না। জাতীয়তা হলো একটি মানসিক ধারণা, মনন ও চিন্তার এক অবস্থা যা কোন জনসমষ্টিকে অন্য জনসমষ্টি থেকে আলাদা করে এবং নিজের মধ্যে ঐক্যবোধ তৈরি করে।জাতীয়তার এ মানসিক ধারণাকে দেশপ্রেম হিসেবে আখ্যায়িত করা যায়। কাজেই বলা যায়, জাতীয়তা ও দেশপ্রেম এক অভিন্ন সত্তা এবং জাতীয়তাবোধ থেকে দেশ প্রেমের ধারণা সূচনা হয়েছে - উক্তিটি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর যে, জাতীয়তাবোধ থেকে উদ্দীপকে উক্ত ধারণার সূচনা হয়েছে?
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর