উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি পরিস্ফুটিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাতীয়তার যে উৎপাদন টি পরিস্ফুটিত হয়েছে তা হলো -.ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য। একই জনসমাজে বসবাসকারী মানুষ যখন সুখ-দুঃখ, মান-অপমান, লাভ-লোকসান প্রভৃতি ক্ষেত্রে নিজেদের সমংসীদের মনে করে তখনই জাতীয়তা সৃষ্টি হয়। অভিন্ন প্রথা রীতি নীতি, ইতিহাস একই জয় পরাজয়ের গৌরব ও গ্লানি প্রভৃতি জনগণকে ঘনিষ্ঠ ঐক্য সূত্রে আবদ্ধ করে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি করে। এজন্য বার্নস মনে করেন, "রক্তের অভিন্নতা অপেক্ষায় একটি যৌথ স্মৃতি এক একটি যৌথ আদর্শ জাতি গঠনে অধিকতর সাহায্য করে।" উদ্দীপকে বাঙালি জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামে একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে। এতে বলা হয়েছে যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দলীয় নেতাকর্মী ও মুক্তি সেনাদের বীরত্বের ইতিহাস। এতে আরো জড়িত রয়েছে বহু মানুষের রক্তদান ও ত্যাগের ইতিহাস। এসবের মাধ্যমে উদ্দীপকে মূলত একই বিজয়ের গৌরব, এতে সবার সম-অংশীদারিত্ব ও সুমন বিজয় অর্জনের ইতিহাসের দিকটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। আর এটি জাতীয়তার ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য উৎপাদনকে সুনির্দিষ্ট করেছে। সুতরাং উদ্দীপকে ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য নামক জাতীয়তা উপাদানটি পরিস্ফুটিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি পরিস্ফুটিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর