উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি দেশপ্রেম ও জাতীয়তার ফসল -উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি তথা বাংলাদেশের স্বাধীনতা, দেশপ্রেম ও জাতীয়তার ফসল - উক্তিটি যথার্থ। উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আলোচিত হয়েছে। এ স্বাধীনতা অর্জনের পিছনে কাজ করেছে বাঙালি জাতীয়তা এবং অকৃত্রিম দেশপ্রেম। জাতীয়তা ও দেশপ্রেমের অকৃত্রিম চান বাঙালিকে উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে। দেশপ্রেম মানুষের অন্তরে সদ্য বহমান। ১৯৫২ সালের মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে ছাত্র ও যুবক সমাজের যে মহান আত্মত্যাগ,তা হয়েছিল বাঙালির চেতনা থেকে। আমরা বাঙালি জনগণ আমাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য ১৯৫২ তে রক্তদান করেছি। স্বায়ত্ত শাসন অর্জনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছি। ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১এর অসহযোগ আন্দোলনে প্রাণ দিয়েছে এবং সর্বশেষ স্বাধীনতার জন্য একাত্তরে প্রাণোৎসর্গ করেছি। দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য মা-বোন লাঞ্ছিত, নির্যাতিত হয়েছে। পরিশেষে বলা যায়,জাতীয়তা ও দেশপ্রেম বাঙালি জাতিকে একই সূত্রে গেঁথেছিল। তাদের মধ্যে সঞ্চার করেছিল স্বাধীনতা নামক সোনার হরিণ অর্জনে স্পৃহা। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় যেকোনো দেশের বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা দেশপ্রেম ও জাতীয়তার ফসল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি দেশপ্রেম ও জাতীয়তার ফসল -উক্তিটির যথার্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর