জাতীয়তা ও (?) চিহ্নিত স্থানের মধ্যে তুলনা কর।
উত্তর: উদ্দীপকে (?) চিহ্নিত স্থানের বিষয়টি হলো জাতি। জাতি ও জাতীয়তার মধ্যে বেশ কতকগুলো মৌলিক পার্থক্য রয়েছে। জাতীয়তা হচ্ছে জাতি গঠনের প্রাথমিক অবস্থা। আর জাতি হচ্ছে জাতীয়তার সর্বোচ্চ ও চূড়ান্ত পর্যায়ে। উভয় শব্দের উৎসর্গ অর্থ হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি। এর মধ্যে ব্যাপক মিল রয়েছে যেমন :জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা যেখানে জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা সম্পন্ন। জাতীয়তা গঠনের জন্য কতগুলো সাধারণ সূত্রের মিল থাকতে হয় না, যেমন: ভাষা, সাহিত্য ও ইতিহাস প্রকৃতি। অন্যদিকে, যাতে গঠনের জন্য প্রয়োজন জাতীয়তা বোধ। জাতীয়তা জনসমাজ ও মানসিক চেতনা বা ঐক্য থেকে গড়ে ওঠে। আর জাতি জাতীয়তাবাদের উদ্বুদ্ধ জনসমাজ ও রাজনৈতিক সংগঠন এবং স্বাধীনতা মিলে গড়ে ওঠে। জাতি হচ্ছে একটি সুসংহত ও স্বাধীন জনসমষ্টি। সাংগঠনিকভাবে জাতি স্বাধীন ও সার্বভৌম। কিন্তু জাতীয় তার মধ্যে কোন সার্বভৌমত্ব নেই। কেননা জাতীয়তার ধারনায় উদ্বুদ্ধ জনসমষ্টি স্বাধীন হতে পারে আবার নাও হতে পারে। আর সার্বভৌমত্ব ছাড়া স্বাধীনতা অর্জন করা যায় না। জাতীয়তা এক ধরনের ঐক্যের অনুভূতি। জাতীয়তার রাজনৈতিক সংগঠন নেই। কিন্তু জাতি গঠনের রাজনৈতিক সংগঠন অপরিহার্য। জাতীয়তা খুব বেশি সুসংহত ও স্বাধীন নয়। কিন্তু জাতি খুব সুসংহত স্বাধীন ও সার্বভৌম অথবা স্বাধীনতা সংগ্রামী লিপ্ত। জাতীয়তার উৎপত্তি আধুনিককালে অন্যদিকে জাতির ধারণা অনেক পুরনো। জাতীয়তা হচ্ছে প্রাথমিক অবস্থা আর জাতি হচ্ছে এর পরিণত রূপ। উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট হয় যে, জাতি ও জাতীয়তার মধ্যে সাদৃশ্য থাকলেও উভয়ের মাঝে প্রাসঙ্গিক দিক থেকে ব্যাপক পার্থক্য রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতীয়তা ও (?) চিহ্নিত স্থানের মধ্যে তুলনা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর