শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত নেতার বলিষ্ঠ নেতৃত্ব জনগণের মাঝে সৃষ্ট ঐক্যবোধের চেতনাটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার বলিষ্ঠ নেতৃত্ব জনগণের মাঝে সৃষ্ট ঐক্যবদ্ধ চেতনাটাই হল জাতীয়তাবাদ। কেননা জাতীয়তাবাদ হলো সেই মানসিক একাত্মতা যা একবার একাধিক উপাদানের ভিত্তিতে সৃষ্টি হয়ে সবাইকে ঐক্যবদ্ধ বা অন্যদের চেয়ে পৃথক করে। আর উদ্দীপকে নেতার উদত্ত আহবানে অনুপ্রাণিত জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনাটি তাই জাতীয়তা। জাতীয়তা হলো একটি মানসিক চেতনা যা বিভিন্ন উপাদানের ভিত্তিতে গড়ে ওঠে। জাতীয়তার কিছু উল্লেখযোগ্য উপাদান হলো ভাষা, ভৌগলিক অখন্ডতা, ধর্ম, ভাবগত ঐক্য, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য প্রভৃতি। জাতীয়তায় রাজনৈতিক সংগঠন অনুপস্থিত এবং তা জরুরী নয়। এর উপাদান গুলোর ভিত্তিতে জাতীয়তাবাদ খুব বেশি সুসংগত বা স্বাধীন নাও হতে পারে। এটি মূলত অনেকগুলো চেতনার প্রাথমিক অবস্থা ও একটি অভিন্ন বোধের সমন্বয় মাত্র। জাতীয়তার ভিতি সুসংহত হয়ে জাতি ও জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। আর তাই জাতীয়তাকে অভিন্ন রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনসমাজও বলা যেতে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত নেতার বলিষ্ঠ নেতৃত্ব জনগণের মাঝে সৃষ্ট ঐক্যবোধের চে…

উদ্দীপক

দক্ষিণ এশিয়ার একটি দেশ ভিন্ন মতাদর্শ ও সংস্কৃতির এক শাসকগোষ্ঠীর জনগণের উপর অর্থনৈতিক শোষণ নিপীড়ন চালায়। ফলে এক অভিসংবাদিত নেতার বলিষ্ঠ নেতৃত্ব ও উদাত্ত আহবানে অনুপ্রাণিত হয়ে জনগণের মাঝে ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনা সৃষ্টি হয়।

Comilla · 2021

উত্তর

জাতীয়তা হলো সেই মানসিক ধারণা, যার ভিত্তিতে কোন জনসমাজ অন্যদের থেকে নিজেদের পৃথক মনে করে।

উত্তর

জাতীয়তাবাদ মূলত একটি মানসিক চেতনা যার ভিত্তিতে মানুষ নিজেদেরকে অন্যদের চেয়ে ভিন্ন মনে করে। পঞ্চদশ ও ষোড়শ শতকে প্রথম আদিম উপজাতীয় জীবনে এই চেতনার উন্মেষ ঘটে। আদিম উপজাতীয় সমাজে মুক্তির অবলম্বন বা যুদ্ধের উৎসের ভিত্তিতে এর উত্থান ঘটেছিল। নৈরাজ্যকর ও বিপর্যস্ত জীবন থেকে গণমুক্তির আশায় প্রয়োগিক সমাধান হিসেবে সমমনা, অভিন্ন গোত্র, অভিন্ন ধর্ম, ভাসাভা সাহিত্য প্রকৃতির ভিত্তিতে গড়ে ওঠে এক একটি ইউনিট বা গোত্র। আর এই একত্রভূত হওয়ার ধারণাই বর্তমানে জাতীয়তাবাদ হিসেবে পরিচিত ও প্রচলিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতার বলিষ্ঠ নেতৃত্ব জনগণের মাঝে সৃষ্ট ঐক্যবদ্ধ চেতনাটাই হল জাতীয়তাবাদ। কেননা জাতীয়তাবাদ হলো সেই মানসিক একাত্মতা যা একবার একাধিক উপাদানের ভিত্তিতে সৃষ্টি হয়ে সবাইকে ঐক্যবদ্ধ বা অন্যদের চেয়ে পৃথক করে। আর উদ্দীপকে নেতার উদত্ত আহবানে অনুপ্রাণিত জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনাটি তাই জাতীয়তা। জাতীয়তা হলো একটি মানসিক চেতনা যা বিভিন্ন উপাদানের ভিত্তিতে গড়ে ওঠে। জাতীয়তার কিছু উল্লেখযোগ্য উপাদান হলো ভাষা, ভৌগলিক অখন্ডতা, ধর্ম, ভাবগত ঐক্য, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য প্রভৃতি। জাতীয়তায় রাজনৈতিক সংগঠন অনুপস্থিত এবং তা জরুরী নয়। এর উপাদান গুলোর ভিত্তিতে জাতীয়তাবাদ খুব বেশি সুসংগত বা স্বাধীন নাও হতে পারে। এটি মূলত অনেকগুলো চেতনার প্রাথমিক অবস্থা ও একটি অভিন্ন বোধের সমন্বয় মাত্র। জাতীয়তার ভিতি সুসংহত হয়ে জাতি ও জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। আর তাই জাতীয়তাকে অভিন্ন রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনসমাজও বলা যেতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইঙ্গিতব পূর্ণ চেতনা তথা জাতীয়তার সবগুলো উপাদানের প্রতিফলন ঘটেনি । উদ্দীপকে দেখা যায় বিভিন্ন মতাদর্শ ও সংস্কৃতির শাসকগোষ্ঠীর জনগণের ওপর অর্থনৈতিক নিপীড়ন চালিয়েছে। অর্থাৎ মতাদর্শ ও সংস্কৃতির ভিন্নতার দরুন জাতীয়তা অকার্যকর। এর অভিসম্পাদিত নেতার বলিষ্ঠ নেতৃত্ব ও উদাত্ত আহবানে জনগণের মাঝে ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনা সৃষ্টি হয়েছে যা জাতীয়তা গঠনে কাজ করেছে। অর্থাৎ এক্ষেত্রে জাতীয়তা গঠনের কার্যকল উপাদানটি হলো রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য। কিন্তু এছাড়াও জাতীয়তার আরো বিভিন্ন উপাদান রয়েছে। যেমন- বংশগত ঐক্য, ভাষা, সাহিত্য ও সংস্কৃতিক ঐক্য, আচরণ ও রীতিনীতি ঐক্য, ভৌগলিক ঐক্য, ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য, মানসিক বা ভাবগত ঐক্য, ধর্মীয় ঐক্য ইত্যাদি। যখন কোন জনসমাজে অন্তর্গত প্রায় সকলেই নিজেদেরকে একই বংশোদ্ভুত মনে করে তখন তাদের মধ্যে একাত্মতাবোধ সৃষ্টি হয়। একই ভাষাভাষী ও অভিন্ন সাহিত্য সংস্কৃতি, রীতিনীতি প্রভৃতি সমভাবে অনুপ্রাণিত করলেও চর্চিত হলে তখন তাদের মধ্যে জাতীয়তা বোধের উন্মেষ ঘটে। প্রাচীন ও মধ্যযুগের ধর্মের ঐক্য জাতির গঠনের অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচিত হতো। জাতি গঠনে ভৌগলিক ঐক্য ও গুরুত্বপূর্ণ। স্পষ্টত উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ উপাদানটি ছাড়াও জাতীয়তার আরও বিভিন্ন উপাদান রয়েছে, যা জাতীয়তার অন্যের ঘটনার অন্যতম নিয়ামক। তাই বলা যায়, উদ্দীপকে জাতীয়তার সবগুলো উপাদানের প্রতিফলন ঘটেনি। সুতরাং প্রশ্নোত্তর উক্তিটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।