শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত মানুষ জাতীয়তার কোন উপাদানের জন্য জীবন দিয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত মানুষ জাতীয়তার ভাষা নামক উপাদানের জন্য জীবন দিয়েছে। ভাষাগত ঐক্য জাতীয়তা গঠনের অন্যতম একটি অনুষঙ্গ। ভাবের আদান-প্রদান দিয়ে মানুষ সমাজের যোগাযোগ স্থাপন করে ও মনের ভাব প্রকাশ করে। এর পথ ধরে সম্পর্ক স্থাপিত ও তার মাত্রা নির্ধারিত হয়। ভাষার মাধ্যমে একজন অন্যজনকে সহজে বুঝতে পারে, চাহিদা ও সার্থক সম্পর্কে সহজে জানতে পারে এবং তা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এভাবে একই ভাষাভাষী জনসাধারণ নিজেদের ভাব-চিন্তা-চেতনা ইত্যাদি সাদৃশ্যের কারণে নিজেদেরকে অন্য জাদু থেকে পৃথক মনে করে। ফলের সহজে তাদের মধ্যে ঐক্যবোধ, একত্মবোধ তথা জাতীয়তাবোধ সৃষ্টি হয়।উদ্দীপকে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে তাহসিন দাদার সাথে ফুল দিতে গিয়ে জানতে পারে এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। এখানে জাতীয়তা উপাদান ভাষাগত ঐক্যর কথাই প্রকাশ পেয়েছে। কারণ ১৯৫২ সালে প্রিয় মাতৃভাষা বাংলার জন্য পূর্ব পাকিস্তানের বাংলাভাষী জনগোষ্ঠীর রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। সর্বস্তরের জনগণ একই কাতারে এসে মাতৃভাষা বাংলার প্রতি মমত্ববোধ জাগ্রত করে রাজপথে রক্তদান করে। আর এভাবেই এক অটুট বন্ধনে বাঙালি জাতীয়তাবাদের জন্ম নেয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত মানুষ জাতীয়তার কোন উপাদানের জন্য জীবন দিয়েছে? ব…

উদ্দীপক

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে তাহসিন দাদার সাথে ফুল দিতে গিয়ে জানতে পারে মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। তার দাদা ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচি, মুক্তিযুদ্ধ ইত্যাদি গল্প শোনান। তিনি বলেন, মূলত বাঙালি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের কারণে আমাদের দেশটির স্বাধীন হয়েছে।

Dinajpur · 2022

উত্তর

জাতি হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য-সংস্কৃতি, কৃষি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।

উত্তর

সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের কোন একটি বিভাগের স্বেচ্ছাচারী হওয়ার প্রবণতা রোধ করে নাগরিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অপরিহার্য।বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যবস্থার ক্ষেত্রে এর বিকল্প নেই। কারণ, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার সমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, যা কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে প্রতারণ দিতে পারেনা। যুক্তরাষ্ট্রী সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার সমমর্যাদার ভিত্তিতে নিজ নিজ ক্ষমতা চর্চা করে। যেহেতু কেন্দ্র ও প্রদেশগুলো নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন সেহেতু সরকারের বিভাগ গুলোকেও স্বাধীন করে দেয়া দরকার। অন্যথায় যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা সফল হবে না।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মানুষ জাতীয়তার ভাষা নামক উপাদানের জন্য জীবন দিয়েছে। ভাষাগত ঐক্য জাতীয়তা গঠনের অন্যতম একটি অনুষঙ্গ। ভাবের আদান-প্রদান দিয়ে মানুষ সমাজের যোগাযোগ স্থাপন করে ও মনের ভাব প্রকাশ করে। এর পথ ধরে সম্পর্ক স্থাপিত ও তার মাত্রা নির্ধারিত হয়। ভাষার মাধ্যমে একজন অন্যজনকে সহজে বুঝতে পারে, চাহিদা ও সার্থক সম্পর্কে সহজে জানতে পারে এবং তা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এভাবে একই ভাষাভাষী জনসাধারণ নিজেদের ভাব-চিন্তা-চেতনা ইত্যাদি সাদৃশ্যের কারণে নিজেদেরকে অন্য জাদু থেকে পৃথক মনে করে। ফলের সহজে তাদের মধ্যে ঐক্যবোধ, একত্মবোধ তথা জাতীয়তাবোধ সৃষ্টি হয়।উদ্দীপকে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে তাহসিন দাদার সাথে ফুল দিতে গিয়ে জানতে পারে এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। এখানে জাতীয়তা উপাদান ভাষাগত ঐক্যর কথাই প্রকাশ পেয়েছে। কারণ ১৯৫২ সালে প্রিয় মাতৃভাষা বাংলার জন্য পূর্ব পাকিস্তানের বাংলাভাষী জনগোষ্ঠীর রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। সর্বস্তরের জনগণ একই কাতারে এসে মাতৃভাষা বাংলার প্রতি মমত্ববোধ জাগ্রত করে রাজপথে রক্তদান করে। আর এভাবেই এক অটুট বন্ধনে বাঙালি জাতীয়তাবাদের জন্ম নেয়।

উত্তর

মূলত বাঙালি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের কারণে আমাদের দেশটি স্বাধীন হয়েছে। তাহসিনের দাদারে এই বক্তব্যটির সাথে আমি একমত। জাতীয়তাবোধ এবং দেশপ্রেম উভয়ই দুটি মানসিক ধারণা যা মানুষকে দেশ, দেশের মানুষ আর মাতৃভূমির প্রতি কর্তব্য পালনের সর্বদা অনুপ্রেরণা যোগায়। দেশ প্রেম দেশের মাটি ও মানুষকে একাত্ম করে মহৎ ও সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে। আর জাতীয়তার ধারণা কোন জনসমাজকে অন্য জন সমাজ থেকে পৃথক করে তোলে। জাতীয়তাবাদ ও দেশপ্রেম উভয়ই তাই নিজের মাতৃভূমির প্রতি এক ও কৃত্তিম ভালবাসার বন্ধন সৃষ্টি করে নিজ মাতৃভূমিকে অন্যদের থেকে আলাদা করে চিনতে শেখায়। আর এর ভিত্তিতেই তারা স্বাধীন রাষ্ট্র গঠনে কিংবা নির্দেশের স্বাধীনতা রক্ষায় সর্বদা নিয়োজিত থাকে। উদ্দীপকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তাহসিনা দাদা দেশপ্রেম ও জাতীয়তার প্রতি ইঙ্গিত দিয়েছে।তার এরূপ বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ একই ভাষা সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য প্রভৃতির সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্য জনসমক্ষে হতে আলাদা মনে করে তখন সেখানে জাতীয়তা বোধের সৃষ্টি হয়। আর স্থান, কাল ও পরিবেশের ওপর ভিত্তি করে আরও বেশ কিছু উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যখন কোন একটি জনসমাজের অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে তখন তাদের মধ্যে এক ধরনের প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয় এবং তা তাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে জাতির সৃষ্টিতে সহায়তা করে। ভৌগলিক ঐক্য জাতীয়তাবোধের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থানকারীরা সহজেই জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখে। জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এই ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয় যা পরবর্তীকালে যাদের পরিণত হয়। জাতি সৃষ্টির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত।এছাড়াও জাতীয় গঠনে আচার ও রীতিনীতি গত ঐক্য এবং সমার্থক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপরীউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, একটি স্বাধীন জাতি সৃষ্টিতে জাতীয়তাবোধ ও দেশপ্রেম খুবই গুরুত্বপূর্ণ। এই দুইয়ের সংমিশ্রণেই একটি ভৌগলিক এলাকার কিছু মানুষ একাত্ম হয়ে স্বাধীন হতে উদ্বুদ্ধ হয়। যেমনটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে আমরা দেখেছি। সুতরাং উদ্দীপকে তাহসিনের দাদার মন্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।