উদ্দীপকে বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে জাতীয়তার ভাষাগত ঐক্য উৎপাদন কাজ করছে। ভাষা জাতীয়তা গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন হলো ভাষা। অভিন্ন ভাষায় ভাবের আদান-প্রদান জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অন্যতম উপায়। যেমন - যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সবাই একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য সংস্কৃতিতে সমভাবে আকৃষ্ট হয়, তখন তাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। জার্মান দার্শনিক ফিকটে মনে করতেন যে, জাতীয় ঐক্য সৃষ্টির অন্যতম প্রধান উপাদান হলো ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। যদিও একথা সত্য যে, একই ভাষাভাষী হওয়া সত্ত্বেও ইংরেজি, আরবি প্রভৃতি ভাষাভাষীরা অভিন্ন জাতীয়তা গঠন করতে সক্ষম হয়নি বরং আধুনিক বিশ্বে ভৌগোলিক সীমানায় জাতীয়তা নির্ধারণের প্রধান নির্দেশক হিসেবে চিহ্নিত হয়েছে। তথাপি, বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল বাংলা ভাষাভিত্তিক জাতীয়তার মাধ্যমে। ১৯৫২ সালের রচিত হওয়া জাতীয়তাবোধ চেতনার ভিত্তিতেই পরবর্তীতে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এভাবে পরাধীনতার শৃংখল ভেঙে জাতীয়তাবাদের উদ্ভূত জনগণের স্বাধীনতা লাভ ও নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পিছনে রয়েছে ভাষার নামক জাতীয়তার উৎপাদনটি।উদ্দীপাকে বলা হয়েছে, ১৯৪৮-৫২ সালে পূর্ব পাকিস্তানের এক আন্দোলন গড়ে ওঠে। উক্ত আন্দোলন ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয়। এক পর্যায়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। এরূপ বর্ণনার মাধ্যমে স্পষ্ট ভাবে জাতীয়তার ভাষা নামক উৎপাদন টি প্রকাশ পেয়েছে। কারণ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তার জন্ম হয় তা ছিল মূলত মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা। আর এই ভাষার মাধ্যমে গড়ে ওঠা জাতীয়তার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটির কথা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর