সিরাজুল ইসলামের আচরণে কোন ধরনের অনুভূতির প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সিরাজুল ইসলামের আচরণ যে অনুভূতির প্রকাশ পেয়েছে তার নাম হলো দেশ প্রেম। নিজ মাতৃভূমির প্রতি মর্মত্ত্ববোধ,আবেগ অনুভূতির নাম হলো দেশাত্ববোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। তাই দেশের মাটি ও মানুষকে একান্ত করে ভাবার অনুভূতি দেশপ্রেম। এটির জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেক। ইংরেজি Patriotism কে দেশ প্রেম প্রতি শব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এই শব্দটি সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা হল দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্ঠকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা। বর্তমানে দেশে প্রচলিত আইন কানুন মেনে চলা, দেশীয় পন্যকে প্রাধান্য দেওয়া। জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয় রোধ, আইনের প্রতিশ্রদ্ধাশীল থাকা ইত্যাদি দেশপ্রেমের অন্তর্ভুক্ত বিষয় বলে বিবেচিত হয়। উদ্দীপকে সিরাজুল ইসলাম তার দেশ নিয়ে গর্ববোধ করেন। তিনি স্বদেশী পণ্য ব্যবহার করেন এবং অন্যদের তা করার জন্য উৎসাহ দেন, যা দেশীয় অর্থনীতির উন্নয়নের সহায়ক। এছাড়াও তিনি মানুষকে আইন মেনে চলা পরামর্শ দেন যা তার দেশের আইনের প্রতিশ্রদ্ধশীলতা প্রকাশ করে।স্পষ্টত,সিরাজুল ইসলামের এই গর্ববোধ, দেশীয় পণ্যের আগ্রহ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তার দেশের প্রতি অনুরাগমূলকভাবে যা মূলত দেশপ্রেম। সুতরাং সিরাজুল ইসলামের আচরণে দেশপ্রেমের প্রকাশ পেয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সিরাজুল ইসলামের আচরণে কোন ধরনের অনুভূতির প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর