উদ্দীপকে বর্ণিত বিষয়ের উপর জাতীয় উন্নতি নির্ভরশীল -বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত বিষয় তথা দেশ প্রেমের উপর জাতীয় উন্নতি নির্ভরশীল। মাতৃভূমি বা দেশের প্রতি মর্মত্ববোধ বা ভালোবাসাই হলো দেশ প্রেম। এটি নাগরিকের একটি পবিত্র অনুভূতি। আর এর সাথে জড়িত রয়েছে দেশের সামগ্রিক উন্নতি। দেশ প্রেম দেশের উন্নয়নের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক উন্নয়ন নির্ভর করে দেশপ্রেমের উপর, কেননা এদের জনগণ হলো রাষ্ট্রের মূল। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা সম্পূর্ণ বিষয়টি প্রধানত দেশপ্রেম নির্ভর। জাতি দেশপ্রেমিক হলে তখন সবাই একই জাতীয়তাবাদের উদ্বুদ্ধ থেকে শৃংখল অশান্তি পূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হয়। আবার নাগরিক ও রাজনৈতিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয় তবে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার সুনিশ্চিত। দেশ প্রেম থাকলে জাতীয় ঐক্য অর্জিত হয়। আর জাতীয় ঐক্যের মাধ্যমে কেবল ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড় নীতির প্রাধান্য দেওয়া সম্ভব হয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক কখনো কর ফাঁকি দেয় না, দুর্নীতির আশ্রয় নেয় না, জাতীয় সম্পদ বিনষ্ট করে না। দেশপ্রেমে বলিয়ান মানুষ দেশের সবকিছুকেই নিজের ভেবে থাকে ফলে সে হয় বিনয়ী ও আদর্শিক যা জাতীয় উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশপ্রেমে বলিয়ান হয়ে ১৯৭১ সালে বাংলাদেশের আপামর জনতা, দল,মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বিশ্ব মানচিত্র প্রতিষ্ঠিত হয়েছে লাল সবুজের বাংলাদেশ। আর তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয় তথা দেশপ্রেমের উপর জাতীয় উন্নয়ন নির্ভরশীল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ের উপর জাতীয় উন্নতি নির্ভরশীল -বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর