তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত জনগোষ্ঠী জাতি হয়ে গড়ে উঠতে পারবে? যুক্তি দিয়ে লেখো।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে বর্ণিত জনগোষ্ঠী জাতি হয়ে উঠতে পারবে। জাতি বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা কতগুলো সাধারণ ঐক্যবোধে আবদ্ধ ও সংগঠিত। অর্থাৎ, জাতি বলতে আমরা সেই জনসমষ্টিকে বুঝি, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে এবং যাদের মধ্যে ভাষা, কৃষ্টি ও ঐতিহ্যগত, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে । তবে জাতি হওয়ার জন্য রাজনৈতিক সংগঠন আবশ্যক। উদ্দীপকের 'E [গণিত] জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তার বৈশিষ্ট্য দেখা যায়। কেননা তাদের মধ্যে রাজনৈতিক চেতনা অনুপস্থিত। তারা যাদি রাজনৈতিক চেতনা তৈরি করতে পারে তাহলে জাতিতে পরিণত হতে পারবে। বস্তুত জাতীয়তা থেকেই জাতি উদ্ভূত হয়। জাতীয়তা থেকে জাতিতে পরিণত হওয়া মানে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করা, পৃথিবীর বুকে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করা। অর্থাৎ, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র জাতি হয় সার্বভৌম এবং স্বাধীন, না হয় স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। একটি ঐক্যবদ্ধ জনসমষ্টি স্বাধীন অথবা স্বাধীনতাকামী এবং রাজনৈতিক সংগঠনে সংগঠিত হয়েই জাতিতে পরিণত হয়। পরিশেষে বলা যায়, উপরিউক্ত শর্তগুলো পূরণ হলে জাতীয়তা জাতিতে পরিণত হতে পারে, যা উদ্দীপকের 'E [গণিত] জনগোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য । তাই বলা যায়, 'E [গণিত] জনগোষ্ঠী জাতি হয়ে গড়ে উঠতে পারবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত জনগোষ্ঠী জাতি হয়ে গড়ে উঠতে পারবে?…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর