উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানের অনুপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জাতীয়তার ভৌগোলিক ঐক্য উপাদানের অনুপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট ভূ-খণ্ডে কোনো জনসমষ্টি যদি দীর্ঘদিন পাশাপাশি বসবাস করে তাহলে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ভাবের আদান-প্রদান সহজতর হয়। ফলে উক্ত ভূ-খণ্ডে বসবাসকারী জনসমাজের মধ্যে স্বাভাবিকভাবে ঐক্য গড়ে ওঠে। এ এলাকাকে উক্ত জনসমাজ মাতৃ বা পিতৃভূমি বলে মনে করে। এই মাতৃভূমি রক্ষা করার জন্য তারা জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না। উদ্দীপকে বর্ণিত 'ক' ভাষাভাষী জনগোষ্ঠী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিক্ষিপ্তভাবে বসবাস করে। অর্থাৎ তারা একই ভৌগোলিক সীমারেখায় বসবাস করে না। তাই বলা যায়, উদ্দীপকে জাতীয়তার ভৌগোলিক ঐক্য উপাদানটির অনুপস্থিতি লক্ষ করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানের অনুপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে? ব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর