উদ্দীপকে জাতীয়তাবাদের কোন কোন উপাদানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জাতীয়তাবাদের ভৌগোলিক ও সাংস্কৃতিক উপাদানকে ইঙ্গিত করা হয়েছে। জাতীয়তাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভৌগোলিক ঐক্য একই ভৌগোলিক সীমার মধ্যে বসবাস করলে মানুষের মধ্যে গভীর দেশাত্মবোধ তৈরি হয়। ফলে জাতীয়তাবোধ গভীর হয়। উদ্দীপকে জাতীয়তাবাদের উপাদান হিসেবে এ ভৌগোলিক ঐক্যের ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে দ্বীপ রাষ্ট্রের সংগ্রামী নেতা তুত সীন বলেন, আমরা এই ভূখণ্ডের ভূমিপুত্র। ভূত সীনের এ বক্তব্য জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ উপাদান ভৌগোলিক ঐক্যকেই নির্দেশ করে। জাতীয়তাবাদের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সাংস্কৃতিক ঐক্য। একই জনসমাজে বসবাসকারী মানুষ যখন সুখ-দুঃখ, মান-অপমান, লাভ-লোকসান প্রভৃতি ক্ষেত্রে নিজেদেরকে সম-অংশীদার বলে মনে করে তখন জাতীয়তার সৃষ্টি হয়। এছাড়া দীর্ঘদিন একই ভূখণ্ডে বসবাস করলে জনসমাজের মধ্যে ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি প্রভৃতির ক্ষেত্রে সমন্বয় সাধনের ফলে ঐতিহ্যগত ঐক্য গড়ে ওঠে। উদ্দীপকে জাতীয়তাবাদের এ সাংস্কৃতিক ঐক্যের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, দ্বীপ রাষ্ট্রের সংগ্রামী নেতা তুত সীন বলেন, এই ভাষা, সাহিত্য ও ঐতিহ্য আমাদের। হাজার বছর ধরে আমরা সুখে- দুঃখে একসাথে আছি। তুত সীনের এ বক্তব্যে জাতীয়তাবাদের সাংস্কৃতিক ঐক্যেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জাতীয়তাবাদের কোন কোন উপাদানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর