জাতীয়তাবাদ গঠনে উদ্দীপকে উল্লেখিত উপাদানসমূহের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: ঘে উদ্দীপকে জাতীয়তাবাদের ভৌগোলিক ও সাংস্কৃতিক উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জাতীয়তাবাদ গঠনে এ দু'টি উপাদানের গুরুত্ব ব্যাপক। জাতীয়তা নির্ধারণে ভৌগোলিক বিষয় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। একই ভাষা ও সংস্কৃতির মানুষও ভিন্ন ভিন্ন জাতীয়তায় উদ্বুদ্ধ হতে বা পরিচিত হতে পারে। যেমন— সব ইংরেজি ভাষাভাষী বা সব আরবি ভাষাভাষীর মানুষ একই জাতীয়তায় উদ্বুদ্ধ নয়। তারা ভৌগোলিক বা রাষ্ট্রীয় পরিচয়ে ভিন্ন ভিন্ন জাতীয়তায় উদ্বুদ্ধ হয়েছে। পৃথিবীর সব বাঙালি নৃতাত্ত্বিক দিক থেকে বাঙালি হলেও তাদের ভৌগোলিক বা "রাষ্ট্রিক জাতীয়তা ভিন্ন ভিন্ন। উদ্দীপকে উল্লেখিত জাতীয়তাবাদ গঠনের অপর উপাদানটি হলো সাংস্কৃতিক । ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ মানুষের মধ্যে একই জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। একই জনগোষ্ঠী যখন তাদের মধ্যে একই রীতিনীতি, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা, চালচলন লক্ষ করা যায় তখন তাদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়ে ওঠে। শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালি কৃষ্টি-লোকাচারের সাথে, সুফী দরবেশ প্রচলিত উদারপন্থি ইসলাম ধর্মের সংমিশ্রণে আমাদের বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা রক্তদান করেছি এবং স্বাধীনতার জন্য প্রাণোৎসর্গ করেছি। এজন্য আমাদের সংবিধানের নবম অনুচ্ছেদে স্পষ্ট করেই বলা হয়েছে। 'ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই জনগোষ্ঠীর ঐক্য বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।' উপরের আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, জাতীয়তাবাদ গঠনে উদ্দীপকে ইঙ্গিতকৃত ভৌগোলিক ও সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতীয়তাবাদ গঠনে উদ্দীপকে উল্লেখিত উপাদানসমূহের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর