জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলোই যথেষ্ট নয়— বিশ্লেষণ করো।
উত্তর: জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলো অর্থাৎ, ভাষা ও সংস্কৃতিগত ঐক্যই যথেষ্ট নয়— কথাটি যথার্থ। জাতি বলতে এমন এক জনগোষ্ঠীকে নির্দেশ করে, যারা একই ভৌগোলিক সীমায় বসবাস করে এবং যাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যগত ও রাজনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। এসবের পাশাপাশি জাতি সৃষ্টিতে রাজনৈতিক সংগঠন অপরিহার্য। উদ্দীপকে জাতি সৃষ্টিতে রাম, রহিম ও জনির একই ভাষায় কথা বলা এবং অভিন্ন সংস্কৃতি চর্চার বিষয়টি বলা হয়েছে। এছাড়াও জাতি সৃষ্টিতে আরও কিছু উপাদান প্রয়োজন । যেমন— জাতি গঠনের অন্যতম উপাদান হলো ভৌগোলিক ঐক্য। ধর্মীয় ঐক্যও জাতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এর ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু জাতির সৃষ্টি হয়েছে। ইতিহাস ও ঐতিহ্যগত ঐক্যও জাতি গঠনের গুরুত্বপূর্ণ উপাদান। ইতিহাস ও ঐতিহ্যগত ভিন্নতার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতি সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানসিক বা ভাবগত ঐক্য। এছাড়াও অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য, বংশগত ঐক্য প্রভৃতি উপাদান জাতি গঠনে ভূমিকা রাখে । পরিশেষে বলা যায়, জাতি সৃষ্টিতে উপরিউক্ত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এককভাবে কোনো উপাদানই জাতি সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে না। তাই বলা যায়, জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলোই যথেষ্ট নয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলোই যথেষ্ট নয়— বিশ্লেষ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর