উদ্দীপকে 'খ' রাষ্ট্রের জাতীয়তা গঠনের উপাদানটির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'খ' রাষ্ট্রের জাতীয়তা গঠনের উপাদানটি হলো ভাষা। ভাষা জাতীয়তা গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন হলো ভাষা।অভিন্ন ভাষায় ভাবের আদান-প্রদান জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অন্যতম উপাদান। যেমন - যখন কোন জনসমাজের অন্তর্গত প্রায় সবাই একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য সংস্কৃতিতে সমভাবে আকৃষ্ট হয় তখন তাদের মতো জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। জাপান দার্শনিক ফিকটে মনে করতেন যে, জাতীয় ঐক্য সৃষ্টির অন্যতম প্রধান উপাদান হলো ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। যদিও একথা সত্য যে একই ভাষাভাষী হওয়া সত্ত্বেও ইংরেজি, আরবি প্রকৃত ভাষাভাষীর বিভিন্ন জাতীয়তা গঠন করতে সক্ষম হয়নি বরং আধুনিক বিশ্বে ভৌগলিক সীমানায় জাতীয়তা নির্ধারণের প্রধান নির্দেশক হিসেবে চিহ্নিত হয়েছে। তথাপি বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল বাংলা ভাষাভিত্তিক জাতীয়তার মাধ্যমে। ১৯৫২ সালের রচিত হওয়া জাতীয়তাবাদের চেতনার ভিত্তিতেই পরবর্তীতে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এভাবে পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতীয়তাবাদের উদ্বুদ্ধ গ্রহণের স্বাধীনতা লাবন নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পিছনে রয়েছে ভাষা নামক জাতীয়তার উপাদানটি। সুতরাং খ রাষ্ট্রের জাতীয়তা গঠনের উপাদান হিসেবে ভাষাকে অতি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হিসেবে মূল্যায়ন করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'খ' রাষ্ট্রের জাতীয়তা গঠনের উপাদানটির গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর